Wednesday, July 22, 2026
হোমশিক্ষাক্যাম্পাস নিউজউত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো GreenVerse 1.0: Together for a Sustainable Tomorrow"

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো GreenVerse 1.0: Together for a Sustainable Tomorrow”

 

পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন সম্পর্কে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে উত্তরা ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট অ্যান্ড এসডিজি ক্লাব (UUESDGC) আয়োজিত “GreenVerse 1.0: Together for a Sustainable Tomorrow” সফলভাবে সমাপ্ত হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয় GreenVerse 1.0 Quiz Competition এবং 30-Second Green Message Challenge। পরিবেশ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বিষয়ক প্রশ্ন নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় উত্তরা ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ১৮ জুন ২০২৬ অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩০টি বহুনির্বাচনী এবং ২টি সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে অংশগ্রহণকারীদের জ্ঞান ও বিশ্লেষণধর্মী দক্ষতা মূল্যায়ন করা হয়।

অন্যদিকে, 30-Second Green Message Challenge-এ শিক্ষার্থীরা ৩০ সেকেন্ডের ভিডিও বা বার্তার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ প্রতিরোধ, বৃক্ষরোপণ, টেকসই জীবনধারা এবং জলবায়ু সচেতনতা নিয়ে নিজেদের সৃজনশীল বার্তা উপস্থাপন করেন। এ উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব চিন্তাভাবনা বিকাশ এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২১ জুলাই ২০২৬ অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে GreenVerse 1.0-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা এবং 30-Second Green Message Challenge-এর বিজয়ীদের হাতে বই, সনদপত্র, বৃক্ষচারা এবং সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

ক্লাব প্রেসিডেন্ট সাইদুল ইসলাম ইমন বলেন, GreenVerse 1.0-এর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, টেকসই জীবনধারার চর্চা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা তৈরি করা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের উদ্যোগ আয়োজনের অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ক্লাব উপদেষ্টা নাহিদা ইসলাম বলেন, “পরিবেশ রক্ষার প্রথম ধাপ সচেতনতা, আর সেই সচেতনতাকে বাস্তব কর্মকাণ্ডে রূপ দেওয়াই আমাদের লক্ষ্য। GreenVerse-এর মাধ্যমে আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা নিজেদের জীবনধারায় টেকসই অভ্যাস গড়ে তুলে সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দেবে।”

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত