Wednesday, May 20, 2026
হোমশিক্ষাক্যাম্পাস নিউজউত্তরা ইউনিভার্সিটিতে দুইদিন ব্যাপি স্মার্ট গ্রিন মোবিলিটি প্রোগ্রাম অনুষ্ঠিত

উত্তরা ইউনিভার্সিটিতে দুইদিন ব্যাপি স্মার্ট গ্রিন মোবিলিটি প্রোগ্রাম অনুষ্ঠিত

 

উত্তরা বিশ্ববিদ্যালয়ের Environment & SDG Club এবং glafit Bangladesh-এর যৌথ আয়োজনে ১৮ ও ১৯ মে ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ছিল অ্যাপ-ভিত্তিক ই-বাইক রেন্টাল সার্ভিস সম্পর্কে ধারণা লাভের সুযোগ, ই-বাইক টেস্ট ড্রাইভ, কুইজ প্রতিযোগিতা, ফটো কনটেস্ট এবং বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।

এই কর্মসূচির উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, টেকসই পরিবহন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা এবং আধুনিক স্মার্ট মোবিলিটি প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তোলা।

Environment & SDG Club-এর সভাপতি সাইদুল ইসলাম ইমন বলেন, “বর্তমান সময়ে পরিবেশ রক্ষা ও কার্বন নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

glafit Bangladesh-এর প্রতিনিধিরা জানান, দেশের তরুণদের মাঝে স্মার্ট ও সবুজ পরিবহন ব্যবস্থা জনপ্রিয় করতে তারা ভবিষ্যতেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম পরিচালনা করবে।

দুই দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক ই-মোবিলিটি প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পরিবেশবান্ধব জীবনধারা সম্পর্কে নতুনভাবে অনুপ্রাণিত হন।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত