Saturday, May 16, 2026
হোমশিক্ষাক্যাম্পাস নিউজউপাচার্যের নিয়োগ বাতিলের দাবিতে টানা ২য় দিনে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

উপাচার্যের নিয়োগ বাতিলের দাবিতে টানা ২য় দিনে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

 

ডুয়েট প্রতিনিধি, গাজীপুরঃ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে সদ্য নিযুক্ত ভিসিকে প্রত্যাখ্যান করে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মত শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমআর নামাজের পর ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ডুয়েটের মেইন গেইট সংলগ্ন ঢাকা শিমুলতলী আঞ্চলিক সড়কে অবস্থান নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মিছিল চলাকালে “দাবি মোদের একটাই, ডুয়েট থেকে ভিসি চাই”, “ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাই”সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রাখেন শিক্ষার্থীরক। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা জানান, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, গবেষণা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও বলেন, বহিরাগত কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। এজন্য তারা ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানান।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও এক জরুরি সভায় অভ্যন্তরীণ জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে বক্তব্য প্রদান করে।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত