ওয়াইপিজের উদ্যোগে আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কোর্ট ভিজিট সম্পন্নমানবাধিকার সংগঠন ইউথ ফর পিস অ্যান্ড জাস্টিস (YPJ) এর উদ্যোগে আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সফলভাবে আয়োজন করা হয় কোর্ট ভিজিট ২০২৬।
এ আয়োজনে অংশগ্রহণকারী আইন বিভাগের শিক্ষার্থীরা সরাসরি আদালতের কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়, যা তাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এবারের কোর্ট ভিজিট পর্বে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
উক্ত আয়োজনে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করায় ওয়াইপিজের নির্বাহী পরিষদ মনিরুজ্জামান স্যার, অতিরিক্ত দায়রা জজ, ঢাকা; মাহফুজুর রহমান স্যার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকা; অ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম (এপিপি)- প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।
