প্রেস বিজ্ঞপ্তি:
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (WUB)-এর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এবং ‘ডব্লিউইউবি টিএইচএম ক্লাব’-এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিরপুর-১১ এর ‘রেভ বুফে অ্যান্ড রুফটপ’-এ আয়োজিত এই অনুষ্ঠানটি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এক স্বতঃস্ফূর্ত মিলনমেলায় পরিণত হয়।
বিভাগের বর্তমান শিক্ষার্থী জাগরী সত্যজনের নেতৃত্বাধীন একটি টিমের নিরলস প্রচেষ্টা এবং চমৎকার ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিভাগের ১৫০-এর অধিক বর্তমান ও সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্ব মুহূর্তে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে বিভাগের ৯ম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম শোভনসহ সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় ও বিভাগের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ৩৮তম ব্যাচের শিক্ষার্থী হাফেজ মাহমুদুল হাসান নয়ন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের ডিরেক্টর ও বিভাগীয় প্রধান প্রফেসর মুহাম্মদ নাসিমুল আজিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হৃদ্যতা বৃদ্ধি করে এবং সাবেক শিক্ষার্থীদের সাথে বিভাগের বন্ধন আরও দৃঢ় করে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও একাডেমিক কো-অর্ডিনেটর মোঃ আবদুল লতিফ মাহমুদ। তিনি সফল আয়োজনের জন্য জাগরী সত্যজন ও তাঁর টিমকে ধন্যবাদ জানান এবং উপস্থিত সকল শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া প্রভাষক সারা মূর্তজা , মোঃ মোরসালিন ও দিলশাদ আরা রাকা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সব মিলিয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও মনোরম পরিবেশে ইফতার গ্রহণের মধ্য দিয়ে এই আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে।
