Monday, June 29, 2026
হোমশিক্ষাক্যাম্পাস নিউজগোবিপ্রবিতে ইতিহাস বিভাগের ২৪ শিক্ষার্থীকে গুণীজন সাইদুর রহমান (চাঁদ মিয়া)–তাহমিনা বেগম ট্রাস্টের...

গোবিপ্রবিতে ইতিহাস বিভাগের ২৪ শিক্ষার্থীকে গুণীজন সাইদুর রহমান (চাঁদ মিয়া)–তাহমিনা বেগম ট্রাস্টের বৃত্তি প্রদান

গোবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ইতিহাস বিভাগের উদ্যোগে ‘গুণীজন সাইদুর রহমান (চাঁদ মিয়া)–তাহমিনা বেগম ট্রাস্ট’-এর বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। ইতিহাস বিভাগের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মানবিকী অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস। অনুষ্ঠানের স্মারক বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ সানজীদা পারভীন।

এইদিন মেধা ক্যাটাগরিতে ২৪ জন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে জনপ্রতি ৬ হাজার টাকা, তিনজনকে জনপ্রতি ৫ হাজার এবং ১৯ জনকে জনপ্রতি ৪ হাজার টাকাসহ মোট ১ লাখ ৩ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, “বৃত্তির ক্ষেত্রে টাকার পরিমাণ বড় বিষয় নয়; বৃত্তি অর্জন করাটাই মুখ্য বিষয়। আমাদের সময়ে বিশ্ববিদ্যালয় জীবনে আমি ১২টি বৃত্তি পেয়েছিলাম, যা আমার জন্য ছিল অত্যন্ত আনন্দের। যারা বৃত্তি পেয়েছ, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর যারা এবার বৃত্তি পাওনি, তাদের প্রতি প্রত্যাশা থাকবে—ভালোভাবে পড়াশোনা করে আগামীতে তোমরাও বৃত্তি অর্জন করবে। বর্তমানে অনেক শিক্ষার্থীর মধ্যে বই পড়ার আগ্রহ আগের মতো নেই। বিশ্ববিদ্যালয়ে তোমরা শিখতে এসেছ, আর শেখার জন্য প্রচুর বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত