Sunday, July 5, 2026
হোমরাজনীতিজুলাই বিপ্লব স্মরণে ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার কর্মসূচি

জুলাই বিপ্লব স্মরণে ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার কর্মসূচি

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখাও বিভিন্ন স্মারক, সাংস্কৃতিক, সামাজিক ও সচেতনতামূলক আয়োজন বাস্তবায়ন করবে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি গার্ডেন’ স্থাপন, শহীদদের নামে পাঠাগার প্রতিষ্ঠা, ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’, ‘জুলাই শহীদ স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা’ এবং ‘জুলাই শহীদ স্মৃতি সাঁতার প্রতিযোগিতা’ আয়োজন।

এছাড়া মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিতে “July Memorial Meritorious Award” প্রদান, ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তির ২য় বছর’ শীর্ষক সেমিনার এবং “Echoes of July” শিরোনামে ৩৬ দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

কর্মসূচির আরও অংশ হিসেবে জুলাইয়ের শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং মতবিনিময় অনুষ্ঠিত হবে। পাশাপাশি “জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হবে।

এ ছাড়া গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী ‘অদম্য জুলাই’ শিরোনামে বিক্ষোভ মিছিল কর্মসূচিও পালন করা হবে।

ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার নেতারা জানান, জুলাই বিপ্লবের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া, শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যাশা সামনে রেখেই এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত