Wednesday, May 20, 2026
হোমশিক্ষাক্যাম্পাস নিউজডিআইইউ ভিসির হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাক: চাওয়া হচ্ছে টাকা

ডিআইইউ ভিসির হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাক: চাওয়া হচ্ছে টাকা

 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলামের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশে ৩০ হাজার টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে বার্তা পাঠানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয় উপাচার্যের হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাক হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেল চারটার দিকে বিষয়টি জানা যায়। পরে উপাচার্যের ব্যবহৃত নম্বরে যোগাযোগ করা হলে অপরপ্রান্ত থেকে জানানো হয়, তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। একই সঙ্গে ওই নম্বর থেকে পাঠানো কোনো বার্তার ভিত্তিতে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পাঠানো বার্তায় জরুরি প্রয়োজনে বিকাশে টাকা পাঠাতে বলা হয়েছে বলে জানা গেছে। এতে প্রতারণার আশঙ্কা তৈরি হয়েছে।

উপাচার্যের সহকারী মো. মনির বলেন, ‘কিছুক্ষণ আগেই স্যারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের আইটি টিম বিষয়টি নিয়ে কাজ করছে।’

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা সাইবার ইউনিটে অভিযোগ করা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, হ্যাক হওয়া অ্যাকাউন্টটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি হ্যাক হওয়া নম্বর থেকে আসা কোনো বার্তার ভিত্তিতে অর্থ লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত