Sunday, May 10, 2026
হোমশিক্ষাক্যাম্পাস নিউজঢাকায় অনুষ্ঠিত টেক্সটাইল ট্যালেন্ট হ্যান্ট কনফারেন্সে ২য় ডুয়েট শিক্ষার্থী হাকিমুল

ঢাকায় অনুষ্ঠিত টেক্সটাইল ট্যালেন্ট হ্যান্ট কনফারেন্সে ২য় ডুয়েট শিক্ষার্থী হাকিমুল

 

রুবেল হোসেন, ডুয়েট প্রতিনিধি,গাজীপুর।

ঢাকায় অনুষ্ঠিত ১০ম টেক্সটাইল ট্যালেন্ট হ্যান্ট কনফারেন্সে ২য় স্থান অধিকার করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী হাকিমুল ইসলাম নাঈম।

গত ০৮ তারিখ বৃহস্পতিবার ঢাকা বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটোরিয়ামে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ইন্জিনিয়ারিং কলেজের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় ১০ টেক্সটাইল ট্যালেন্ট হ্যান্ট কনফারেন্স। যেখানে ডুয়েটের প্রতিনিধি শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে অত্র বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টে ১৯ সিরিজের মেধাবী শিক্ষার্থী হাকিমুল ইসলাম নাঈম।

কনফারেন্সে টেক্সটাইল খাতের বিভিন্ন দিক ও সম্ভাবনা তুলে ধরেন নাঈম। তারই ধারাবাহিকতায় বিভিন্ন শিক্ষার্থীকে পিছনে ফেলে ২য় স্থান অর্জন করেন তিনি।ভবিষ্যতে টেক্সটাইল খাতকে সামনে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যেতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন নাঈম

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত