Sunday, May 10, 2026
হোমশিক্ষাক্যাম্পাস নিউজঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব ও ফ্রি ব্লাড গ্রুপিং

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব ও ফ্রি ব্লাড গ্রুপিং

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও প্রকাশনা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে -এ। শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন সংলগ্ন মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে অংশ নিয়ে অনেক শিক্ষার্থী নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। এ উদ্যোগ ভবিষ্যতে জরুরি চিকিৎসাসেবা ও রক্তদানে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রশিবির,প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার প্রকাশনা উৎসব ও ফ্রী ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রশিবির,প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার প্রকাশনা উৎসব ও ফ্রী ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

প্রকাশনা উৎসবে ছাত্রশিবির প্রকাশিত বিভিন্ন বই, ডায়েরি, ওয়াল ও ডেস্ক ক্যালেন্ডার, আয়াত-হাদিস ও দোয়া সম্বলিত স্টিকার, পরিচিতিপত্র, ম্যাগাজিন, মাসিক ও দ্বিমাসিক পত্রিকা এবং জুলাই শহীদ স্মরণিকাসহ নানা প্রকাশনা সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হয়। এসব প্রকাশনা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

শাখা ছাত্রশিবিরের সভাপতি বলেন, ছাত্রশিবির সবসময় ইসলাম, মানবতা ও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মানবিক সেবায় সম্পৃক্ত করা এবং সচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো সহজ হয়।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের পরামর্শসভা সদস্য বলেন, সেবামূলক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বুদ্ধিবৃত্তিক চর্চা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের প্রকাশিত বিভিন্ন বই, খাতা, পত্রিকা, ম্যাগাজিন, স্টিকার, লিফলেট, ডায়েরি, কলম ও ক্যালেন্ডার প্রদর্শন ও বিক্রয় করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে মানবিকতা, সচেতনতা ও জ্ঞানচর্চা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত