Sunday, September 13, 2026
হোমশিক্ষাক্যাম্পাস নিউজবর্ণাঢ্য আয়োজনে মানারাত ইউনিভার্সিটিতে ৫ম এমআইইউ মিডিয়া অলিম্পিয়াড অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে মানারাত ইউনিভার্সিটিতে ৫ম এমআইইউ মিডিয়া অলিম্পিয়াড অনুষ্ঠিত

 

বর্ণাঢ্য আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শেষ হয়েছে ৫ম এমআইইউ মিডিয়া অলিম্পিয়াড ২০২৫। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে ৫ম আসরের অলম্পিয়াড সম্পন্ন হয়।

সাংবাদিকতা ও গণমাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে দেশের প্রথম ও ব্যতিক্রমধর্মী এ আয়োজন করে আসছে বিশ^বিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। প্রতি বছরের মতো এবারের আয়োজনেও অংশ নিতে সারাদেশের বিভিন্ন কলেজ ও মাদরাসার দুই হাজারেরও বেশি ছাত্রছাত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। তাদের মধ্যে থেকে প্রাথমিক ও বাছাই পর্বে উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থী গ্র্যান্ড ফিনালে অংশ নেন।

সকালে গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত পর্বের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বাদ জুমা সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী এই আয়োজনের পর্দা নামে। চূড়ান্ত প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রতিযোগীদের নগদ অর্থ, স্মারক ও সনদ প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ কর্তৃক প্রকাশিত ‘জেএমএস টাইমস’ পত্রিকার মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সাবেক সচিব মো: মনিরুল ইসলাম। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো: আবদুল কাইয়ুম।

পঞ্চম মিডিয়া অলিম্পিয়াড উপলক্ষে রং-বেরংয়ের ফেস্টুন, ব্যানার, পতাকা ও নজরকাড়া আলপোনায় সাজানো হয় অনুষ্ঠানস্থল-সহ ক্যাম্পাস এলাকা।

অনুষ্ঠানে অন্যদের মাঝে স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন।

প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ডেপুটি রেজিস্ট্রার (ইনচার্জ) রফিকুল ইসলাম রিমনের উপস্থাপনায় অনুষ্ঠানে দেশাত্মবোধক ও ইসলামিক গানসহ মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন এমআইইউ কালচারাল ক্লাব ও তুরাগ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত