Sunday, May 24, 2026
হোমআন্তর্জাতিকবিশ্বের সবচেয়ে উর্বর পুরুষ উগান্ডার কৃষক মুসা!

বিশ্বের সবচেয়ে উর্বর পুরুষ উগান্ডার কৃষক মুসা!

 

উগান্ডার কৃষক মুসা হাসাহিয়া কাসেরা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশ্বের সবচেয়ে উর্বর পুরুষ’ হিসেবে আলোচনায় রয়েছেন। দাবি করা হচ্ছে, তার ১২ জন স্ত্রী, ১০২ সন্তান এবং ৫৭৮–এর বেশি নাতি–নাতনি রয়েছে। বিশাল এই পরিবার নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। ৬৮ বছর বয়সী মুসা জানান, আফ্রিকার গ্রামীণ সমাজে আগে বড় পরিবারকে সামাজিক মর্যাদা ও শক্তির প্রতীক হিসেবে দেখা হতো। কৃষিকাজে বেশি মানুষের অংশগ্রহণের জন্যও বড় পরিবারকে গুরুত্ব দেওয়া হতো।

তবে বর্তমানে এত বড় পরিবার পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন মুসা। তিনি জানান, কৃষিকাজের আয় দিয়ে খাদ্য, শিক্ষা ও চিকিৎসার খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। এমনকি অনেক সন্তানের নাম মনে রাখতে না পেরে তিনি নোটবুকে সবার নাম লিখে রাখেন। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক সময়ে এত বড় পরিবার অত্যন্ত বিরল এবং এটি শুধু একটি পরিবারের গল্প নয়, বরং আফ্রিকার গ্রামীণ সমাজ, জনসংখ্যা ও অর্থনৈতিক বাস্তবতারও প্রতিচ্ছবি।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত