সাঈদুল ইসলাম ইমন,উত্তরা ইউনিভার্সিটি:
“বিশ্ব পৃথিবী দিবস ২০২৬” উপলক্ষে উত্তরা বিশ্ববিদ্যালয়ের Environment and SDG Club-এর উদ্যোগে আয়োজিত “Earth Pulse 1.0” কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে প্রায় ১৫০টি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার, ট্রেজারার, Office of Student Affairs (OSA)-এর ডিরেক্টরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি ও উৎসাহ অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকদের মতে, বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগ একটি সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়।
ক্লাবের সম্মানিত সভাপতি সাইদুল ইসলাম ইমন বলেন,
গাছ আমাদের অত্যন্ত উপকারী এক বন্ধু হওয়া সত্ত্বেও সুযোগ পেলেই আমরা তাদের উপরে ফেলি। তবে আজকের এই উদ্যোগের মাধ্যমে ভূ-স্পন্দনকে হৃদস্পন্দনের সাথে সংযোগ ঘটানোই আমাদের লক্ষ্য।”
সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্ববোধের মাধ্যমে আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।”
আয়োজকরা জানান, এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে, যা তরুণ প্রজন্মকে আরও সচেতন ও দায়িত্বশীল করে তুলতে সহায়তা করবে।
