Saturday, January 24, 2026
হোমশিক্ষাক্যাম্পাস নিউজগকসু নির্বাচনে এক ভোট পেলেন গবি ছাত্রদল সভাপতি

গকসু নির্বাচনে এক ভোট পেলেন গবি ছাত্রদল সভাপতি

ডেস্ক রিপোর্ট:
সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে গকসু নির্বাচন। যা দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ। এবারের নির্বাচনে ০১টি ভোট পাওয়া প্রার্থী নিয়ে চলছে আলোচনা। আলোচিত সেই প্রার্থীর নাম মোঃ নির্জন।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, ৯ জন ভিপি প্রার্থীর মধ্যে তিনিই মাত্র একটি ভোট পেয়েছেন।
জানা যায়, নির্জন গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। এছাড়া তিনি গণ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি। গত ১১ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণ বিশ্ববিদ্যালয়ের ১২ সদস্যকে নিয়ে ছাত্রদলের গণ বিশ্ববিদ্যালয় (গবি) শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয় যেভাবে সভাপতি হন নির্জন।
তবে নির্বাচনের আগের দিন বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে একটি ফেসবুক পোস্টে তিনি জানান, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি গকসু নির্বাচন থেকে স্বেচ্ছায় প্রার্থীতা থেকে অব্যহতি ও প্রার্থীতা প্রত্যাহার করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার বরাবর আবেদনও করেন।

তবে, তার দাবি নির্বাচন কমিশনার ভুলবশত ব্যালট পেপারে তার ব্যালট নাম্বার ছাপিয়েছে। তার শুভাকাঙ্ক্ষীদের এ বিষয়ে অবগত করার জন্য তিনি এ ফেসবুক পোস্ট করেন।

এবারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন মো. রায়হান খান। এ ছাড়া এজিএস পদে জয়ী হয়েছেন সামিউল হাসান শোভন।

উল্লেখ্য, দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) চালু রয়েছে ছাত্র সংসদ। ২০১৩ সালে প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৮ সালে সরাসরি ভোটের মাধ্যমে গঠিত হয়েছিল গকসু কার্যনির্বাহী সংসদ

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত