Thursday, June 25, 2026
হোমশিক্ষাক্যাম্পাস নিউজতানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরিক্ষার্থীদের গাইডলাইন ও দু'আ অনুষ্ঠিত।

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরিক্ষার্থীদের গাইডলাইন ও দু’আ অনুষ্ঠিত।

প্রেস বিজ্ঞপ্তি:
২৫,জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার , তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার আলিম পরিক্ষার্থীদের গাইডলাইন ও দু’আ এর আয়োজন করা হয়।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক স্কলার,মিডিয়া ব্যাক্তিত্ব শায়খ ড. আবুল কালাম আজাদ বাশার, হেড মুহাদ্দিস,মাদিনাতুল উলুম কামিল মাদরাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব ড. আব্দুল্লাহ আল মামুন ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান শাহ ওলিউর রহমান চিশতি তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব ড. মীম আতিকুল্লাহ।

অত্র প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল জনাব এরশাদুল্লাহ আজহারীর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এইচ এম আবদুল্লাহ আল মামুন।

অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. মতিউল ইসলাম।
এবং আলোচনা রাখেন দারুল ফালাহ ছালেহিয়া সাহেব আলি ফাযিল মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল এবং হল সচিব,আলিম পরিক্ষা ২০২৬,আলহাজ্ব আবু জাফর মোঃ ছাদেক হাসান।

অনুষ্ঠানে আলিম পরিক্ষার্থীদের সম্পাদিত “Riviving of lost glory” শীর্ষক দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন আগত মেহমানবৃন্দ।

মানপত্র পাঠ করেন আলিম পরিক্ষার্থীর মেধাবি ছাত্র লুৎফর রহমান।
এবং ছাত্রদের মধ্য থেকে আরো বক্তৃতা পেশ করে মাহদি হাসান এবং ইংরেজি বক্তব্য প্রদান করে খাইরুল বাশার।

এবং আরো উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর বিভিন্ন পর্যায়ের সম্মানিত কর্মকর্তা ও দায়িত্বশীলবৃন্দ।
উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার সম্মানিত শিক্ষক কর্মকর্তা ও দায়িত্বশীলবৃন্দ।

সর্বশেষ দু’আ পরিচালনা করেন অত্র অনুষ্ঠানের প্রধান মেহমান ও প্রধান আলচক শায়খ ড. আবুল কালাম আজাদ বাশার।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত