Saturday, January 24, 2026
হোমঅপরাধবাসে আগুন দিয়ে পালানোর সময় নদীতে পড়ে দূর্বৃত্তের মৃত্যু

বাসে আগুন দিয়ে পালানোর সময় নদীতে পড়ে দূর্বৃত্তের মৃত্যু

অনলাইন ডেস্ক:
রাজধানীর মিরপুর বেড়িবাঁধে সড়কের পাশে রাখা একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়ায় তুরাগ নদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরেকজনকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা বলে জানিয়েছেন শাহ আলী থানার ওসি মোহাম্মদ গোলাম আযম।

ওসি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের সময় এ ঘটনা ঘটে। এ সময় আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়ায় তুরাগ নদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি শাহ আলী থানা পুলিশ।

থানার এসআই আনোয়ার বলেন, বাসে আগুন লাগিয়ে পালানোর সময় জনগণের ধাওয়ায় একজন তুরাগ নদীতে পড়ে যান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময় স্থানীয়দের হাতে রুদ্র মুহাম্মদ (২০) নামে আরেকজন আটক হয়। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুইজন দুর্বৃত্ত পার্কিং করা ঢাকা মেট্রো ব-১৩-১২৬২ নম্বর বাসে আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে একজনকে আটক করে এবং অপরজন পালাতে গিয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেয়। পরবর্তীতে তাকে নিথর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত