Saturday, January 24, 2026
হোমরাজনীতিরামপুরায় দিনভর প্রাইভেট শিবিরের তৎপরতা

রামপুরায় দিনভর প্রাইভেট শিবিরের তৎপরতা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরা, আফতাবনগর ও সংলগ্ন এলাকায় ১৩ তারিখ, বৃহস্পতিবার দিনভর সক্রিয় ভূমিকা পালন করেছে ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা। সকাল থেকেই সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

শিবিরের ক্যাম্পাসভিত্তিক কয়েকজন কর্মী জানান, আমরা ভোর থেকেই এলাকায় অবস্থান নিচ্ছি। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিবির নেতা বলেন, “জঙ্গিবাদী সংগঠন লীগকে রুখে দিতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। দেশকে স্থিতিশীল রাখতে প্রাইভেট ইউনিভার্সিটির শিবির কর্মীরা দায়িত্বশীল ভূমিকা রাখবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত রামপুরা, আফতাবনগর ও প্রধান সড়কগুলোতে শিবিরের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা বলেন, “আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত কোনো অঘটনের খবর পাওয়া যায়নি।”

রাজনৈতিক অস্থিরতার সময় শিক্ষার্থী সংগঠনগুলোর মাঠে সক্রিয়তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাজনৈতিক সম্পৃক্ততা দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার ওপর ভাল প্রভাব ফেলতে পারে।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত