Saturday, January 24, 2026
হোমজাতীয়বোটানিক্যাল গার্ডেনে প্রবেশে চালু হলো অনলাইন টিকেটিং

বোটানিক্যাল গার্ডেনে প্রবেশে চালু হলো অনলাইন টিকেটিং

ঢাকার মিরপুরে অবস্থিত ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে আধুনিক অনলাইন টিকেটিং সেবা চালু করা হয়েছে। এটি উদ্যান পরিদর্শন প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও পরিবেশবান্ধব করার উদ্যোগ হিসেবে পরিচিত।

আজ বৃহস্পতিবার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্ল্যাটফর্মটি উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। তিনি বলেন, “প্রাকৃতিক বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে এবং জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে। ই-টিকেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যান ব্যবস্থাপনায় দক্ষতা বাড়বে এবং গবেষণার নতুন সম্ভাবনা তৈরি হবে।”

এখন থেকে দর্শনার্থীরা myGov অনলাইন প্ল্যাটফর্ম, www.nbg.portal.gov.bd
বা বন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে কিউআর কোড সম্বলিত টিকিট সংগ্রহ করতে পারবেন। এই টিকিট স্মার্টফোনে দেখানো বা প্রিন্ট আউট হিসেবে ব্যবহার করা যাবে।

উদ্যোগটি বন অধিদপ্তর ও এটুআই (a2i) যৌথভাবে বাস্তবায়ন করছে। এতে ঘরে বসেই টিকিট কেনা সম্ভব হবে, লাইনে দাঁড়ানোর ঝামেলা দূর হবে, সময় সাশ্রয় হবে এবং টিকেট বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত হবে। পাশাপাশি কাগজের ব্যবহার হ্রাসের মাধ্যমে এটি পরিবেশ সংরক্ষণেও সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আব্দুর রফিক, পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বন) শামিমা বেগম, এবং সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী। অনুষ্ঠানে বন অধিদপ্তর, এটুআই, আইসিটি বিভাগ, জাতীয় চিড়িয়াখানা, বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, জাতীয় উদ্ভিদ উদ্যান পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। নতুন ই-টিকেটিং সেবা কেবল দর্শনার্থীদের সুবিধা বাড়াবে না, এটি ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকারি সেবার একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত