Saturday, January 24, 2026
হোমবাংলাদেশমেট্রোরেলের ছাদে দুই কিশোর, চলাচল সাময়িক স্থগিত

মেট্রোরেলের ছাদে দুই কিশোর, চলাচল সাময়িক স্থগিত

মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটেছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ শরীফী এ তথ্য নিশ্চিত করেছেন।
গণমাধ্যমকে তিনি বলেন, সচিবালয় স্টেশনে ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় ছাদে দুই ব্যক্তিকে দেখা গেছে। এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

ডিএমটিসিএল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‌‘বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের উপর দুই ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত