দাওয়াহ সোসাইটি অব ইউএমসি ও মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিট আয়োজনে রমজানের গাইডলাইন ও হাফেজে কুরআন রিসেপশন ২০২৬ অনুষ্ঠিত
এস. এম. এম. মুসাব্বির উদ্দিন,ইউএমসি প্রতিনিধি :
২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইউনিভার্সেল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন ডাক্তারদের অংশগ্রহণে এক আধ্যাত্মিক ও তাৎপর্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে দাওয়াহ সোসাইটি অব ইউএমসি ও মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাওয়াহ সোসাইটি অব ইউএমসি-এর সভাপতি ডা. মোহাম্মদ আব্দুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ডা. মাহমুদুল বাশার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, সময় ব্যবস্থাপনা এবং একজন মুসলিম চিকিৎসকের নৈতিক দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
ইফতারের পূর্বমুহূর্তে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতারের পর ইউএমসি শিক্ষার্থীরা হামদ-নাত পরিবেশন করেন, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
অনুষ্ঠানের শেষ পর্বে হাফেজ ডা. মাহমুদুল বাশার এবং ইউএমসি-এর দুইজন হাফেজ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
