Friday, May 1, 2026
হোমবাংলাদেশসংবাদ সারাদেশজ্বালানি সংকটে অনলাইন ক্লাস নিয়ে নতুন সিদ্ধান্ত

জ্বালানি সংকটে অনলাইন ক্লাস নিয়ে নতুন সিদ্ধান্ত

জ্বালানি সংকটে অনলাইন ক্লাস নিয়ে নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক:
ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঢাকা মহানগরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আপাতত সপ্তাহে ছয় দিন ক্লাস চালু থাকবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন সরাসরি (অফলাইনে) ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকেই ক্লাস গ্রহণ করবেন।
তিনি আরও জানান, অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনায় জোড়-বিজোড় দিনভিত্তিক বিভাজন পদ্ধতি অনুসরণ করা হতে পারে।
তবে এ সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানো হয়নি। খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন সমন্বয়ে ক্লাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত