Saturday, July 18, 2026
হোমবাংলাদেশসংবাদ সারাদেশ১১তম ফিলাটেলিক মেলা ২০২৬ অনুষ্ঠিত

১১তম ফিলাটেলিক মেলা ২০২৬ অনুষ্ঠিত

 

মুসাব্বির, ঢাকা:

ঢাকা ফিলাটেলিক ক্লাব ১৭ জুলাই ২০২৬ তারিখে সেচ ভবন অডিটোরিয়ামে ১১তম ফিলাটেলিক মেলা ২০২৬-এর আয়োজন করে।

এই মেলায় ডাকটিকিট, পুরোনো ও দুর্লভ কাগজের নোট ও মুদ্রা, কী-রিং, ভিনটেজ ঘড়ি, বিভিন্ন ধরনের পুরোনো সংগ্রহযোগ্য সামগ্রী (Antiques) এবং স্মারক (Souvenirs) প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা ছিল। ফলে ডাকটিকিট ও মুদ্রা সংগ্রাহকসহ ইতিহাস ও ঐতিহ্যপ্রেমীদের জন্য এটি ছিল একটি আকর্ষণীয় আয়োজন।

মেলাটি সকাল ১০:০০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত চলেছে। সারাদিনব্যাপী এই আয়োজনে দর্শনার্থীরা সংগ্রহযোগ্য বিভিন্ন দুর্লভ সামগ্রী দেখা, কেনাবেচা এবং সংগ্রাহকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়েছেন।

 

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত