তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ২০২৬ সালের দাখিল
পরীক্ষার্থীদের নিয়ে (১৬ এপ্রিল ২০২৬,বৃহস্পতিবার) গাইডলাইন ও দু’আ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার মুহতারাম সাবেক অধ্যক্ষ, প্রখ্যাত আলেমেদ্বীন, শাইখ যায়নুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব ড. আব্দুল্লাহ আল মামুন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব ড. মীম আতিকুল্লাহ ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. আমানত উল্লাহ
এতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এইচ এম আবদুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানসমূহের শাখা প্রধান গন ও বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক দায়িত্বশীল, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের সম্পাদিত “মুক্তির ইশতিহার”শীর্ষক দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন আগত মেহমানবৃন্দ।
মানপত্র পাঠ করেন দাখিল পরীক্ষার্থী মেধাবি ছাত্র মাহফুজুর রহমান ফাহিম।
দাখিল পরীক্ষার্থী মাহফুজুর রহমান ফাহিম ও কাজি আব্দুল্লাহর উপস্থাপনায় এতে ছাত্রদের মধ্য থেকে অনুভুতি প্রকাশ করে আলিম শ্রেণির মেধাবী শিক্ষার্থী লুতফর রহমান দাখিল পরিক্ষার্থী ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখে কাজী আব্দুল্লাহ [আরবী] নাইফ নুওয়াইসির ভুইয়া মুসআব[ইংরেজি]।
সবশেষে দু’আ পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ও আলেমেদ্বীন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা যাইনুল আবেদিন
