ফেনী রানার্স কমিউনিটির উদ্যোগে পবিত্র ঈদকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে “Community Eid Run Season–01”। শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৫:৩০ মিনিটে ফেনী কলেজ মাঠ থেকে এই কমিউনিটি রান শুরু হয়। ফেনীর বিভিন্ন প্রান্ত থেকে আগত রানাররা এতে অংশগ্রহণ করেন।
রানটির নির্ধারিত রুট ছিল ফেনী কলেজ গেট থেকে মাস্টারপাড়া হয়ে আলোকদিয়া সড়ক (স্বপ্ন সেতুর আগ পর্যন্ত প্রায় ৩.৭৫ কিলোমিটার)। নির্ধারিত পয়েন্টে ইউ-টার্ন নিয়ে অংশগ্রহণকারীরা পুনরায় কলেজ মাঠে ফিরে আসেন, যার মাধ্যমে মোট ৭.৫ কিলোমিটার রান সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, এটি মূলত ফেনীর রানারদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সুস্থ জীবনধারা উৎসাহিত করার লক্ষ্যে একটি বন্ধুত্বপূর্ণ মিটআপভিত্তিক আয়োজন। তাই এই ইভেন্টে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি; বরং সবাই মিলে একসাথে দৌড়ানোর আনন্দ ভাগাভাগি করাই ছিল প্রধান উদ্দেশ্য।
এই আয়োজনের অফিসিয়াল টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত ছিল WORLD MOTORS CORPORATION-এর আধুনিক প্রযুক্তির ECOOTER (ইলেকট্রিক স্কুটার), যার মূল প্রতিপাদ্য “স্বল্প খরচে চলবে বহুদূর”। এছাড়া ইভেন্টটি Powered by Graftop ছিল।
আয়োজক ফেনী রানার্স কমিউনিটি ECOOTER ও অন্যান্য সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, সকলের সম্মিলিত সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
ফেনীতে রানিং কালচারকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও এমন কমিউনিটি ভিত্তিক আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
