Saturday, September 26, 2026
হোমজাতীয়মেডিসিন ক্লাব কেন্দ্রীয় কমিটি এর ইফতার আয়োজন

মেডিসিন ক্লাব কেন্দ্রীয় কমিটি এর ইফতার আয়োজন

 

১৫ই মার্চ, ২০২৬ রবিবার

এস. এম. এম. মুসাব্বির উদ্দিন

১৫ মার্চ ২০২৬ তারিখে নওগাঁ জেলায় অবস্থিত খিদমাতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য ইফতারির আয়োজন করে মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় কমিটি। পবিত্র রমজান মাসে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক সময় কাটান মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্যরা। এ সময় তারা শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে একসঙ্গে ইফতার করেন। পুরো আয়োজনটি ছিলো উষ্ণতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক সুন্দর পরিবেশে ভরপুর।

মেডিসিন ক্লাবের প্রতিনিধিরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র রমজানের শিক্ষা থেকেই অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

মাদ্রাসা কর্তৃপক্ষ মেডিসিন ক্লাবের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের প্রতি তাদের সহমর্মিতার জন্য ধন্যবাদ জানান। তারা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও প্রেরণা জাগিয়ে তোলে।

ইফতার আয়োজনের মাধ্যমে মেডিসিন ক্লাবের এই উদ্যোগ মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সমাজের অন্যান্য সংগঠনও এ ধরনের উদ্যোগে এগিয়ে এসে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে।

 

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত