Monday, May 25, 2026
হোমশিক্ষাক্যাম্পাস নিউজসিওয়াইবি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শাখার সভাপতি তানবীর, সম্পাদক পবিত্র

সিওয়াইবি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শাখার সভাপতি তানবীর, সম্পাদক পবিত্র

 

ভোক্তা অধিকারভিত্তিক সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)-এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর World University of Bangladesh শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আইন বিভাগের শিক্ষার্থী মোঃ তানবীর হায়দার রোহানকে সভাপতি এবং পবিত্র হোসেনকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (২৪ মে) সিওয়াইবি’র কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ এ কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি অমর দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক মারুফ, দপ্তর সম্পাদক মোঃ তৌহিদুর রহমান, যোগাযোগ সম্পাদক আসরাফুল হাসান, জনসংযোগ সম্পাদক মোঃ সাকিব মির্জা, প্রকাশনা সম্পাদক নুর হামজা পিয়াস ও কোষাধ্যক্ষ সাকলাইন নুরশেদ প্রিয়।

এছাড়া গবেষণা সম্পাদক মোঃ আমানুল হক শিহাব, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক ইন্তিয়াজুল হক রাফিত, প্রশিক্ষণ সম্পাদক তোফায়েল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আল আমিন দেওয়ান, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক শৈশব কুমার দাস, ভোক্তা-অধিকার বিষয়ক সম্পাদক শাহ মোঃ সিফাতুল ইসলাম এবং সচেতনতা ও ক্যাম্পেইন সম্পাদক আফরিনা হোসেনসহ বিভিন্ন পদে আরও সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সিসিএস ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ, ভোক্তা অধিকার রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশের ৬৪ জেলা, ৩৫০টি থানা এবং ৭৯টি বড় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দুই লক্ষাধিক স্বেচ্ছাসেবী নিয়ে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করছে।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত