ডেস্ক রিপোর্ট
সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ জারি করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। একই দিনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এতে স্বাক্ষর করেন। এর আগে উপদেষ্টামণ্ডলীর সভায় আদেশটি অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।
এই আদেশ অনুযায়ী সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো এখন গণভোটে যাবে। জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যস্থতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত প্রস্তাবগুলোর ওপর জনগণের মতামত নেওয়া হবে।







উল্লেখযোগ্য, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে গত ২৮ অক্টোবর কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে দুটি বিকল্প সুপারিশ জমা দেয়। এর আগে ১৭ অক্টোবর বিএনপি, জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বহুল প্রত্যাশিত জুলাই সনদে স্বাক্ষর করে।
