অনলাইন ডেস্ক
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত বিএনপির বিভিন্ন ইউনিটের ১৭ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে দলীয় সিদ্ধান্তে যেসব নেতাকর্মীকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল, তাদের আবেদন ও পর্যালোচনার ভিত্তিতে বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে এবং প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন-
-
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন
-
গাজীপুর মহানগর: গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন
-
দিনাজপুর (বিরল): সাবেক সহসভাপতি মো. সাদেক আলী ও সাবেক মহিলা সম্পাদক মোসা. ফিরোজা বেগম
-
হবিগঞ্জ জেলা: সদস্য মহিবুল ইসলাম শাহিন
-
ভোলা জেলা: তজুমদ্দিন উপজেলা ৪নং চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হাওলাদার
-
চাঁপাইনবাবগঞ্জ: সাবেক জেলা সদস্য মো. বাবর আলী বিশ্বাস
-
ভোলাহাট থানা: সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম
-
চট্টগ্রাম উত্তর: জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম
-
মিরসরাই: বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিন
-
ফটিকছড়ি: উপজেলা বিএনপির সদস্য মো. শহিদুল ইসলাম আজম
-
নোয়াখালী (সুবর্ণচর): উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন ও উপজেলা বিএনপির সদস্য মো. জামাল উদ্দিন গাজী
-
কুমিল্লা দক্ষিণ (নাঙ্গলকোট): সাবেক সভাপতি মো. মাজহারুল ইসলাম
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের সবাইকে দলীয় প্রক্রিয়ায় পুনরায় প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়েছে।
দুই নেতার পদস্থগিতাদেশ প্রত্যাহার
একইসঙ্গে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্থগিত হওয়া-
-
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হোসেন মারুফ
-
সাধারণ সম্পাদক নকিব ফজলে রাকিব মাখনের
পদের স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।
বিএনপি জানিয়েছে, আবেদন ও নিরীক্ষার ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
