Saturday, January 24, 2026
হোমজাতীয়ওসমান হাদিকে সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেয়া হবে

ওসমান হাদিকে সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেয়া হবে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে আগামী সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হবে। অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ে এ সিদ্ধান্ত হয়। রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে জরুরি ফোন কনফারেন্সে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

 

গত দুই দিনে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করে। আজ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ ও পরিবারের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানানো হয়।

 

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল ও অপরিবর্তিত রয়েছে।

 

আগামীকাল দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হবে। ইতোমধ্যেই মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

 

তার চিকিৎসার সব ব্যয় রাষ্ট্র বহন করবে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া, তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত