UIU Hosts Grand Finale of “Presentation Champs – Season II” UIU Team Crowned Champion

The Grand Finale of “Presentation Champs – Season II”—organized by the UIU English Language Forum—was successfully held, bringing together brilliant young presenters from across the country. This year’s competition saw participation from 18 different universities, making it one of the most diverse and competitive editions to date. After a series of rigorous screening rounds, the Top 8 finalists emerged from UIU, NSU, EWU, ULAB, and AIUB, showcasing exceptional presentation, analytical, and communication skills. In a thrilling finale, “The Team Without a Name” from UIU was crowned the Champion, securing the BDT 25,000 prize for their remarkable performance. First Runner-Up went to “Team Red Marked” from East West University (EWU), who delivered a highly structured and compelling presentation, earning the BDT 15,000 prize. Second Runner-Up was awarded to “Ki Dewa Jiee” from North South University (NSU), whose impactful content and confident delivery secured them the BDT 10,000 prize. Organizers noted that the event not only highlighted top-tier presentation talent but also strengthened collaboration among universities. The success of “Presentation Champs – Season II” reflects the growing emphasis on communication excellence among Bangladesh’s youth. The event concluded with praise from participants, judges, and attendees, marking another milestone for the UIU English Language Forum in fostering leadership and academic brilliance

উত্তরা ইউনিভার্সিটিতে “Paper Revival Initiative: From Waste to Wellness” শীর্ষক পেপার রিসাইক্লিং বক্স উদ্বোধন।

উত্তরা ইউনিভার্সিটির Environment & SDG Club-এর উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে “Paper Revival Initiative: From Waste to Wellness” লক্ষ্যকে সামনে রেখে পেপার রিসাইক্লিং বক্স স্থাপন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ, কাগজের অপচয় কমানো এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য ড. ইয়াসমিন আরা লেখা এবং নওগাঁ ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য ড. মোহা. হাছানাত আলী। সম্মানিত অতিথিগণ তাদের বক্তব্যে পরিবেশ সংরক্ষণে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা, তরুণ প্রজন্মের অংশগ্রহণ এবং এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা, রেজিস্ট্রার, এক্সাম কন্ট্রোলার, অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর ডিরেক্টরসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির সকল কেন্দ্রীয় ক্লাবের সম্মানিত উপদেষ্টা ও সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও উক্ত ক্লাবের সভাপতি তার বক্তব্যে জানান, “প্রতিটি অপচয় হওয়া কাগজের সঙ্গে হারিয়ে যাচ্ছে একটি গাছ, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য এবং বাড়ছে পরিবেশের ওপর চাপ। আর এই ভারসাম্য রক্ষায় ও চাপ নিরসনে আমাদের এখনই এগিয়ে আসতে হবে।”
Environment & SDG Club-এর এই উদ্যোগ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs), বিশেষত দায়িত্বশীল ভোগ ও উৎপাদন এবং জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ভবিষ্যতেও ক্যাম্পাসজুড়ে পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

পুনাবের নতুন সেক্রেটারি তানজীমুল ইসলাম

 
প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব)-এর জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন তানজীমুল ইসলাম। সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের সর্বসম্মতিক্রমে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়। নির্বাচনের পর প্রতিক্রিয়ায় তানজীমুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ ও এগিয়ে নেওয়াই হবে তাঁর নেতৃত্বের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার, একাডেমিক মানোন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও সামগ্রিক কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, পুনাবকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীবান্ধব জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সকল অংশীজনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়, নীতিনির্ধারণী পর্যায়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর পৌঁছে দেওয়া এবং ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করাই হবে তাঁর অঙ্গীকার। পুনাব-এর নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তানজীমুল ইসলামের নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল হবে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইউআইইউতে প্রেজেন্টেশন চ্যাম্পস: সিজন-২ শুরু

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফোরামের (ইএলএফ) উদ্যোগে ‘প্রেজেন্টেশন চ্যাম্পস: সিজন-২’ শিরোনামে আন্তঃবিশ্ববিদ্যালয়ের মধ্যে উপস্থাপনা দক্ষতা বাড়ানো এবং প্রদর্শন প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) ইউআইইউ ক্যাম্পাসে প্রতিযোগিতাটি শুরু হয়েছে এবং চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। সেদিন ইউআইইউ ক্যাম্পাসে গ্রান্ড ফিনালের মধ্য দিয়ে এবারের পর্বের পর্দা নামবে।
প্রাথমিক রাউন্ডে প্রায় ১০০ টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দল একটি লটারি ইভেন্টের মাধ্যমে তাদের দেওয়া একটি বিষয় উপস্থাপন করেছে এবং তথ্যপূর্ণ এবং আকর্ষক উপস্থাপনা প্রদান করেছে। বিচারকদের একটি সুদক্ষ প্যানেল শারীরিক ভাষা, বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা এবং সময় ব্যবস্থাপনা সহ মানদন্ডের ভিত্তিতে পারফরম্যান্সের মূল্যায়ন করছে।
এই প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থাপনায় দক্ষতা ও কৌশল অর্জন এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে পঁচিশ হাজার টাকা, ফার্স্ট রানার-আপ দল পাবে পনেরো হাজার টাকা এবং সেকেন্ড রানারআপ দল পাবে দশ হাজার টাকা, ক্রেস্ট এবং সনদপত্র। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সবার জন্য আকর্ষণীয় গিফটের পাশাপাশি সার্টিফিকেট থাকবে। উক্ত আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল দি ক্যাম্পাস মিরর। প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।  

বর্ণাঢ্য আয়োজনে মানারাত ইউনিভার্সিটিতে ৫ম এমআইইউ মিডিয়া অলিম্পিয়াড অনুষ্ঠিত

  বর্ণাঢ্য আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শেষ হয়েছে ৫ম এমআইইউ মিডিয়া অলিম্পিয়াড ২০২৫। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে ৫ম আসরের অলম্পিয়াড সম্পন্ন হয়। সাংবাদিকতা ও গণমাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে দেশের প্রথম ও ব্যতিক্রমধর্মী এ আয়োজন করে আসছে বিশ^বিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। প্রতি বছরের মতো এবারের আয়োজনেও অংশ নিতে সারাদেশের বিভিন্ন কলেজ ও মাদরাসার দুই হাজারেরও বেশি ছাত্রছাত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। তাদের মধ্যে থেকে প্রাথমিক ও বাছাই পর্বে উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থী গ্র্যান্ড ফিনালে অংশ নেন। সকালে গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত পর্বের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বাদ জুমা সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী এই আয়োজনের পর্দা নামে। চূড়ান্ত প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রতিযোগীদের নগদ অর্থ, স্মারক ও সনদ প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ কর্তৃক প্রকাশিত ‘জেএমএস টাইমস’ পত্রিকার মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সাবেক সচিব মো: মনিরুল ইসলাম। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো: আবদুল কাইয়ুম। পঞ্চম মিডিয়া অলিম্পিয়াড উপলক্ষে রং-বেরংয়ের ফেস্টুন, ব্যানার, পতাকা ও নজরকাড়া আলপোনায় সাজানো হয় অনুষ্ঠানস্থল-সহ ক্যাম্পাস এলাকা। অনুষ্ঠানে অন্যদের মাঝে স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন। প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ডেপুটি রেজিস্ট্রার (ইনচার্জ) রফিকুল ইসলাম রিমনের উপস্থাপনায় অনুষ্ঠানে দেশাত্মবোধক ও ইসলামিক গানসহ মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন এমআইইউ কালচারাল ক্লাব ও তুরাগ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।

জামাল-জিনাত-সাদেকা হালিমসহ ৬ অধ্যাপককে ‌‘শাস্তি’ দিতে ঢাবির সিন্ডিকেটে তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের আওয়ামীপন্থী ছয় শিক্ষকের বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আনা অভিযোগের সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত প্রাথমিক তদন্ত কমিটি (ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি)। বিষয়টি এখন বিশ্ববিদ্যালয়ের অন্যতম নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় উপস্থাপিত হয়েছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী ধাপে একটি তদন্ত কমিটি (আনুষ্ঠানিক চার্জ) গঠন করেছে। এই কমিটি অভিযোগের প্রমাণ পেলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে সরাসরি ট্রাইবুনালে পাঠানো হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্তের সুপারিশ করা হবে।

অভিযুক্ত ছয় শিক্ষক হলেন— অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. মো. মশিউর রহমান, অধ্যাপক ড. মাহমুদা খাতুন এবং অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম চৌধুরী।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ দ্য ক্যাম্পাস মিররকে বলেন, প্রাথমিক তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তদন্ত কমিটি গঠনের পর অভিযুক্তদের অভিযোগ সম্পর্কে অবহিত করা হবে এবং শোকজ করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিষয়টি ট্রাইবুনালে পাঠানো হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হলে প্রথমে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মাধ্যমে অভিযোগ যাচাই করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করে সুপারিশসহ বিষয়টি ট্রাইবুনালে পাঠানো হয়। এরপর ট্রাইবুনাল চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত দেয়।

তিন সালের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সব মাদ্রাসায় ২০২৩, ২০২৪ ও ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে। মূল রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোনো কারণে বাদ পড়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং ভবিষ্যতে জটিলতা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

মঙ্গলবার (৮ জানুয়ারি) মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন, সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ এবং ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম (eSIF) পূরণের কার্যক্রম ৮ জানুয়ারি থেকে শুরু হবে। নির্ধারিত বিলম্ব ফি প্রদান সাপেক্ষে অনলাইনে তথ্য এন্ট্রি করার সুযোগ থাকবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত। তবে চূড়ান্তভাবে তথ্য এন্ট্রির সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৮ জানুয়ারি।

এতে আরও উল্লেখ করা হয়, বিলম্ব ফি দিয়ে শুধুমাত্র নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে। পূর্বে এন্ট্রিকৃত কোনো শিক্ষার্থীর তথ্য সংশোধন বা মুছে ফেলার সুযোগ থাকবে না।

নিসচার উদ্যোগে পরিবহন শ্রমিকদের মাঝে শীতের উপহার প্রদান

0
নিরাপদ সড়ক চাই (নিসচা) এবং মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপো পরিচালনা কমিটির উদ্যোগে পরিবহন শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) মোহাম্মদপুর অঞ্চল এর আহবায়ক সাংবাদিক ও গবেষক আ ফ ম মশিউর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শাহীন এর নেতৃত্বে অনুষ্ঠিত পরিবহন শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রবিউল ইসলাম রুবেল। সার্বিক সহযোগিতা করেছেন বিআরটিসি মোহাম্মদপুর বাস ডিপোর ম্যানেজার দীপন চাকমা ও ট্রাফিক প্রধান আব্দুল ওয়াহাব। আরো উপস্থিত ছিলেন আমাদের মোহাম্মদপুর সামাজিক সংগঠন এর সভাপতি ইসমাইল পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক আলী আহমদ মজুমদার, সাইফুর রহমান, শ্রমিক নেতা অহিদুর রহমান, বিআরটিসি বাস ডিপো পরিচালনা কমিটির সদস্য আব্দুল হামিদ, আবুল কালাম আজাদ রিপন, মজনু মোল্লা আরিফ এবং বিআরটিসির ইমরান, মজিবুর রহমান, রুবেল,জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীবৃন্দ। শীতের উপহার প্রদানকালে নেতৃবৃন্দ বক্তব্যে বলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সবসময় পরিবহন শ্রমিকদের সঙ্গে তাদের পাশে রয়েছে। এ ধরণের আয়োজন নিয়মিতই করা হবে বলে তারা আশ্বাস দেন। উক্ত আয়োজনে মিডিয়া পার্টনার ছিল দি ক্যাম্পাস মিরর ও দৈনিক রাহবার।

আইপিএলের সংবাদ প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে THE CAMPUS MIRROR

আইপিএলের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে The Campus Mirror।
বাংলাদেশের অন্যতম সেরা পেস বোলার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে THE CAMPUS MIRROR এ সিদ্ধান্ত নেয়।
কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই নির্দেশের পরই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়।
মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর নিশ্চিত হওয়ার পর THE CAMPUS MIRROR আইপিএলের সমস্ত সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়।
বিসিসিআইয়ের অনুরোধেই মোস্তাফিজকে আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছিল বিসিবি।নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আট দিন বাদে আইপিএলে বাকি সময়ের জন্য মোস্তাফিজকে খেলার ছাড়পত্র দিয়েছিল বিসিবি। সেটি জেনেই গত মাসে অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের শুরুতেই এই ফ্র্যাঞ্চাইজি দলে যোগ দেওয়ার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু হুট করেই এল এমন খবর। তবে মোস্তাফিজকে ছেড়ে দিতে বলার সিদ্ধান্তের কথা এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানায়নি বিসিসিআই। আইপিএলে মোস্তাফিজের খেলার ছাড়পত্র (এনওসি) দিতে বিসিসিআইয়ের পক্ষ থেকেই অনুরোধ এসেছিল জানিয়ে বিসিবির একজন কর্মকর্তা মিডিয়াকে বলেছেন, ‘খবরটা দেখেছি। কিন্তু এখনো তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। জানানোর পর আমরা প্রতিক্রিয়া জানাতে পারব।’ বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিসিসিআই আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানালেও খুব বেশি কিছু করার থাকবে না। বিসিবি বড়জোর অনুরোধ করতে পারে বিসিসিআইয়ের কাছে। কিন্তু আইপিএলে কে খেলবে, তা ঠিক করবে বিসিসিআই ও ভারত সরকারই। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মোস্তাফিজের চুক্তি নিয়ে দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এর আগে এএনআইকে বলেছেন, ‘কেকেআরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের ওই ক্রিকেটারকে (মোস্তাফিজুর রহমান) দল থেকে সরিয়ে দেওয়া উচিত।’ মোস্তাফিজকে কেনায় কলকাতা নাইট রাইডার্সের মালিক এবং বলিউড কিংবদন্তি শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সঙ্গীত সোম। এসবের প্রতিক্রিয়াতেই এ সিদ্ধান্ত নিল বিসিসিআই। গত মাসে অনুষ্ঠিত আইপিএলের নিলামে মোট সাতজন ক্রিকেটার নাম দিয়েছিলেন। তাদের মধ্যে একমাত্র মোস্তাফিজই দল পান। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার রেকর্ডটি এবারই গড়েছিলেন মোস্তাফিজ।  

শরিকদের সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি

সাদী মোহাম্মদ সাদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন বণ্টনের প্রক্রিয়ায় শেষ পর্যায়ে পৌঁছেছে বিএনপি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে দলটি প্রথমবারের মতো প্রকাশ্যে শরিক দলের কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলীয় সূত্র বলছে, বাকি আসনগুলোর বিষয়েও খুব শিগগির চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে, ২৩ ডিসেম্বর ২০২৫
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে, ২৩ ডিসেম্বর ২০২৫ছবি: প্রথম আলো

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে শরিক দলগুলোর সঙ্গে রাজনৈতিক বোঝাপড়া আরও দৃঢ় হয়েছে। তাঁর ভাষায়, আসন সমঝোতার বিষয়টি ধাপে ধাপে সামনে আনা হবে।

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ২২ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ২২ ডিসেম্বর ২০২৫ছবি: বিএনপি মিডিয়া সেলের পেজ থেকে

এই সমঝোতার আওতায় প্রথম দফায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না বলে স্পষ্ট করে জানানো হয়েছে। এমনকি দলীয় কেউ এসব আসনে প্রার্থী হওয়ার চেষ্টা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।

ঘোষিত চার আসনে জমিয়তের প্রার্থীরা হলেন— সিলেট–৫ আসনে দলটির সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী–১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নারায়ণগঞ্জ–৪ আসনে কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী। তাঁরা সবাই খেজুরগাছ প্রতীকে ভোটের মাঠে নামবেন।

সংবাদ সম্মেলনের আগে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাংবাদিকদের বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নৈতিক নেতৃত্বের প্রশ্নে বিএনপির অবস্থানকে গুরুত্ব দিয়েই তারা এই সমঝোতায় এসেছেন।

দলীয় সূত্র জানায়, জোটগত নির্বাচনে নিজ নিজ দলীয় প্রতীকে অংশগ্রহণের বাধ্যবাধকতার কারণে শরিকদের জন্য আসন ছাড় দেওয়ার ক্ষেত্রে বিএনপিকে হিসেবি হতে হচ্ছে। একই সঙ্গে বিএনপির ভেতরেও মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা এবার তুলনামূলক বেশি।

২০১৪ ও ২০২৪ সালে নির্বাচন বর্জন এবং ২০১৮ সালে সীমিত অংশগ্রহণের কারণে দীর্ঘদিন নির্বাচনের বাইরে থাকা বিএনপির নেতাকর্মীদের মধ্যে এবার প্রার্থী হওয়ার আগ্রহ প্রবল। পাশাপাশি গত দেড় দশকে রাজনৈতিক নিপীড়নের শিকার অনেক নেতাও নির্বাচনে আসতে চাইছেন। এই বাস্তবতায় শরিকদের জন্য আসন ছাড় দিতে গিয়ে দলটির শীর্ষ নেতৃত্বকে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে।

জানা গেছে, যেসব আসনে শরিকদের সঙ্গে সমঝোতা হবে, সেখানে বিএনপি কোনো প্রার্থী দেবে না এবং শরিক দলগুলোও নির্ধারিত আসনের বাইরে প্রার্থী দেবে না—এই শর্তেই বোঝাপড়া হচ্ছে। তবে শরিক দলের নেতাদের বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করাকে দলটি বেশি গুরুত্ব দিচ্ছে।

এই কৌশলের অংশ হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাদাহাৎ হোসেন সেলিম নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং তাঁকে লক্ষ্মীপুর–১ আসনে প্রার্থী করা হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাও বিএনপিতে যোগ দিয়েছেন এবং কিশোরগঞ্জ–৫ আসনে প্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়েছেন। এ বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা না এলেও দলটি ইতিবাচক অবস্থানে রয়েছে।

এ পর্যন্ত বিএনপি দুই দফায় ২৭২টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। অবশিষ্ট ২৮টি আসন শরিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। দলীয় সূত্র বলছে, এর মধ্যে আরও প্রায় ১০টি আসনে সমঝোতা অনেকটাই এগিয়েছে।

নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন ও জাসদের জন্য একটি করে আসনের বিষয়েও আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাতীয় পার্টি (কাজী জাফর) এবং এনপিপির নেতাদের ক্ষেত্রেও আসন ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে বলে জানা গেছে।

ঢাকা–১৭ আসনে আন্দালিভ রহমান পার্থ এবং ঢাকা–১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের ভূমিকা নিয়েও বিএনপির ভেতরে আলোচনা চলছে।