Saturday, January 24, 2026
হোমখেলাধুলাছয় ম্যাচ নিষিদ্ধ রিয়াল মাদ্রিদের রুডিগার

ছয় ম্যাচ নিষিদ্ধ রিয়াল মাদ্রিদের রুডিগার

কোপা ডেল রে’র উত্তেজনাপূর্ণ ফাইনালে রেফারির সঙ্গে অশোভন আচরণের দায়ে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এন্টোনিও রুডিগার ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি মঙ্গলবার এই সিদ্ধান্তের ঘোষণা দেয়।

সেভিয়ায় অনুষ্ঠিত ম্যাচে রুডিগার ছাড়াও বিতর্কে জড়ান রিয়ালের আরও দুই খেলোয়াড়—জুড বেলিংহাম ও লুকাস ভাসকুয়েজ। শেষ বাঁশি বাজার পর রেফারির প্রতিবেদন অনুযায়ী বেলিংহামের বিরুদ্ধে গুরুতর কিছু প্রমাণ না থাকায় তিনি নিষেধাজ্ঞা থেকে রেহাই পান। তবে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করার অপরাধে ভাসকুয়েজকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ফাইনালে বার্সেলোনা ৩-২ গোলে জয়ী হয়, আর ম্যাচ শেষে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিতর্ক তৈরি হয় রিয়াল মাদ্রিদ শিবিরে।


রেফারির দিকে তেড়ে যাওয়া ও ‘বরফ ছুড়ে’ ৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার

রেফারির দিকে তেড়ে যাওয়া ও ‘বরফ ছুড়ে’ ৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার

রুডিগারের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে তার সাম্প্রতিক অস্ত্রোপচারের কারণে। মঙ্গলবার (২৯ এপ্রিল) তার বাঁ হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে, যার ফলে চলতি মৌসুমের বাকি পাঁচটি ম্যাচে তার খেলা হচ্ছে না। নিষেধাজ্ঞার বাকি অংশ আগামী মৌসুমের শুরুতে ভোগ করতে হবে এই জার্মান ডিফেন্ডারকে।

৩২ বছর বয়সী রুডিগার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,

‘গত রাতে আমার আচরণের কোনো অজুহাত নেই। শেষ বাঁশি বাজার আগে আমি একটি বড় ভুল করেছি। আমি রেফারিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ করছি, যাদেরকে আমি হতাশ করেছি।’

স্প্যানিশ ফুটবলে এমন শাস্তির মাত্রা সাধারণত চার থেকে ১২ ম্যাচের মধ্যে হয়ে থাকে। সেই হিসেবে রুডিগার অপেক্ষাকৃত কম শাস্তি পেয়েছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এই নিষেধাজ্ঞা ও ইনজুরির কারণে আগামী ১১ মে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতেও রিয়ালের ডিফেন্সে তাকে দেখা যাবে না, যা দলটির জন্য বড় ধাক্কা হিসেবেই বিবেচিত হচ্ছে।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত