Saturday, January 24, 2026
হোমবিজ্ঞান ও প্রযুক্তিবাংলাদেশে লাইসেন্স পেলো স্টারলিংক

বাংলাদেশে লাইসেন্স পেলো স্টারলিংক

ডেস্ক রিপোর্ট 

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে স্টারলিংক তাদের সেবা চালু করতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি এ সেবা প্রদানের লাইসেন্স অনুমোদন করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, গত ২৮ এপ্রিল ড. ইউনূস স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেন। এর ফলে ‘নন-জিওস্টেশনারি অরবিট (NGSO)’ ক্যাটাগরির অধীনে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের সেবা প্রদানের পথ উন্মুক্ত হলো।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর আগে, ২৫ মার্চ ‘Non-Geostationary Orbit Satellite Services Operator in Bangladesh’ শীর্ষক লাইসেন্সিং গাইডলাইন প্রকাশ করে। এই গাইডলাইনের আওতায় স্টারলিংক প্রয়োজনীয় ফি ও কাগজপত্রসহ বিটিআরসিতে আবেদন করে। এরপর ২১ এপ্রিল অনুষ্ঠিত বিটিআরসির ২৯৪তম কমিশন সভায় লাইসেন্স ইস্যুর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রতিষ্ঠানটি এর আগেই, ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে বিনিয়োগ নিবন্ধন লাভ করে। স্টারলিংক-এর বাংলাদেশ শাখার প্রধান কার্যালয় ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত বলে জানানো হয়েছে।

পরে ৯ এপ্রিল পরীক্ষামূলকভাবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় সেবা চালু করে স্টারলিংক, যা ইতোমধ্যে প্রযুক্তিপ্রেমী ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

বিশ্বব্যাপী এলন মাস্কের স্পেসএক্স-এর অধীন পরিচালিত স্টারলিংক মূলত ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫৫০ কিমি উচ্চতায় স্থাপিত উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবা সরবরাহ করে। এর ফলে পাহাড়, দ্বীপ, চরাঞ্চল কিংবা শহরের বাইরের প্রত্যন্ত অঞ্চলেও ব্রডব্যান্ডগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংযোগ বাংলাদেশের শিক্ষাখাত, গবেষণা, টেলিমেডিসিন এবং ডিজিটাল ইনক্লুশনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত