০৭ জুন, ২০২৬ রবিবার
এস. এম. এম. মুসাব্বির উদ্দিন
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশ (স্মারক নং: ৫১.০০.০০০০.১৪০.১৬.১০.২৫.৩৩৬) প্রেক্ষিতে আজকে (০৭/০৬/২০২৬ তারিখে) চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তার অংশ হিসেবে যোগ দিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। এই সার্বিক দায়িত্বে ছিলো ইন্টার্ন চিকিৎসক এসোসিয়েশন, ইউএমসিএইচ। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কার্যবিরতির ঘোষণা করেছে বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদ। দেশের সকল মেডিকেল কলেজে সকাল ১১টার পর ক্লাস এবং সকল পরীক্ষা অংশগ্রহণ স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদ।
