Sunday, June 7, 2026
হোমবাংলাদেশসংবাদ সারাদেশপ্রতিশোধ নিতে স্ত্রীর প্রেমিকের বউয়ের সাথে বিয়ে

প্রতিশোধ নিতে স্ত্রীর প্রেমিকের বউয়ের সাথে বিয়ে

ডেস্ক রিপোর্ট:

পরকীয়ায় জড়িয়ে প্রেমিকের সঙ্গে চলে গেছেন স্ত্রী। তবে প্রতিশোধ নিতে থেমে থাকেননি যুবকও। তিনি বিয়ে করেছেন ওই প্রেমিকের স্ত্রীকে। এ ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার শাজাহান সিরাজ।

পরিবার ও এলাকাবাসী জানায়, পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান ১৫ বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হাসান মিয়ার বাড়ির পাশে একটি এনজিওতে বাবুর্চির কাজ করতেন সাতক্ষীরার রাজু মিয়া। পাশাপাশি বাড়ি থাকার কারণে রাজুর স্ত্রী জহুরার সঙ্গে গড়ে ওঠে সখ্য। একপর্যায়ে দুজন পরকীয়ায় জড়িয়ে পড়ে। ৭ মে বৃহস্পতিবার হাসানের স্ত্রী জহুরাকে নিয়ে চলে যান রাজু। এতে ক্ষুব্ধ হয়ে হাসান প্রতিশোধের পথ বেছে নেন।

হাসান মিয়া বলেন, ‘ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি। পরকীয়া প্রেমের শাস্তি দিতেই আমি এমন কাজ করেছি।’ চলতি মাসের ৪ জুন সাতক্ষীরা থেকে রাজুর স্ত্রীকে তার তিন বছরের সন্তানসহ মির্জাপুরে আনা হয় এবং পরে তাকে বিয়ে করেন।

 

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত