আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখা। “ঈদ-ই জশনে উখুওয়াত” শীর্ষক এ আয়োজন ঈদের দিন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর মিরপুর-১ ও আশুলিয়া এলাকায় একযোগে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য থাকবে ঐতিহ্যবাহী মেজবানি ভোজ, ঈদ শুভেচ্ছা বিনিময় এবং ভ্রাতৃত্বপূর্ণ মিলনমেলা।
ছাত্রশিবিরের নেতারা জানান, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজনে অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহীদের গুগল ফর্ম পূরণের মাধ্যমে নিবন্ধন করার অনুরোধ জানিয়েছে আয়োজকরা।গুগল ফর্ম লিংক ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার ফেসবুক পেজে দেওয়া আছে।
এছাড়া অফলাইন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের জন্য একটি নম্বরও প্রকাশ করা হয়েছে।
