Friday, April 17, 2026
হোমজাতীয়ধ্রুপদী ঔপন্যাসিক ফয়েজ তৌহিদুল ইসলামের সাম্প্রতিক সাহিত্যকর্ম নিয়ে আলোচনা

ধ্রুপদী ঔপন্যাসিক ফয়েজ তৌহিদুল ইসলামের সাম্প্রতিক সাহিত্যকর্ম নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

১২ ই এপ্রিল রোজ রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে ধ্রুপদী ঔপন্যাসিক ফয়েজ তৌহিদুল ইসলামের সাম্প্রতিক সাহিত্যকর্ম নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় সভাপতি হিসেবে ছিলেন বিচারপতি মাহবুব উল ইসলাম, গবেষক, প্রাবন্ধিক ও কবি। এই সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, লেখক ও চিন্তাবিদ। এই ছাড়া উপস্থিত ছিলেন জনাব মোস্তফা কামাল, কথাসাহিত্যিক ও সাংবাদিক। এই ছাড়া উপস্থিত ছিলো শিক্ষার্থী, লেখক, কবি সহ আরো অনেকে শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে আলোচক জনাব মোস্তফা কামাল বর্তমান সাহিত্যকে ধারণ করার আহ্বান করেছেন। তাছাড়া অনেক বক্তা বাংলা সাহিত্য সম্পর্কে খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন। সর্বশেষ মুখ্য আলোচক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন রবীন্দ্রনাথ, নজরুল এবং বাকি কবিদের সম্পর্কে সুন্দর মন্তব্য করেছেন। তিনি স্বাধীনতা সম্পর্কে তিনি খুবই সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন। সকল আলোচকের বক্তব্য শেষে প্রশ্ন উত্তর পর্ব রাখা হয়। এরপর একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এই আলোচনা সভা।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত