বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত কুরআন বিতরণ কার্যক্রমের অনুমোদনে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
শিক্ষার্থীরা জানায়, গতবছর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কুরআন অবমাননার প্রতিবাদে গতবছর ১২অক্টোবর উপাচার্যের উপস্থিতিতে ক্যাম্পাসে ৫০০কপি কুরআন বিতরণ করা হয়। সেসময় শিক্ষার্থীদের চাহিদার তুলনায় কুরআন বিতরণ করতে পারেনি। তাই এবছর সাউথইস্ট ইউনিভার্সিটি আল উম্মাহ সোসাইটির মাধ্যমে তারা ১০০০ কুরআন সংগ্রহ করে। এবং ০৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে একটি সীরাত সেমিনার ও কুরআন বিতরণ কার্যক্রমের অনুমতি চেয়ে রেজিস্ট্রার বরাবর আবেদন করে। কিন্তু এক সপ্তাহ পরে জানিয়ে দেয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোন ধরনের ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না।
আয়োজক কমিটির পক্ষে কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী তাহমিদ জানায়, আবেদনের বিষয়ে জানতে আমরা প্রতি ডিপার্টমেন্ট থেকে একজন করে প্রতিনিধি রেজিস্ট্রার অফিসে যাই। কিন্তু ওনারা স্পট জানিয়ে দেয়, “ক্যাম্পাসে কোনো ধর্মীয় প্রোগ্রাম করতে দেওয়া হবে না”।কারণ হিসেবে দেখানো হয়েছে, অন্য ধর্মাবলম্বীরাও প্রোগ্রাম করতে চাইবে এবং এতে বিশৃঙ্খলা হতে পারে।
