Sunday, February 1, 2026
হোমশিক্ষাক্যাম্পাস নিউজপুনাবের নতুন সেক্রেটারি তানজীমুল ইসলাম

পুনাবের নতুন সেক্রেটারি তানজীমুল ইসলাম

 

প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব)-এর জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন তানজীমুল ইসলাম। সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের সর্বসম্মতিক্রমে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়।

নির্বাচনের পর প্রতিক্রিয়ায় তানজীমুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ ও এগিয়ে নেওয়াই হবে তাঁর নেতৃত্বের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার, একাডেমিক মানোন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও সামগ্রিক কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, পুনাবকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীবান্ধব জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সকল অংশীজনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়, নীতিনির্ধারণী পর্যায়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর পৌঁছে দেওয়া এবং ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করাই হবে তাঁর অঙ্গীকার।

পুনাব-এর নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তানজীমুল ইসলামের নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল হবে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত