Tuesday, September 1, 2026
হোমরাজনীতিমির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমপিকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে কথা বলে জামায়াত আমির তাঁর চলমান চিকিৎসা সম্পর্কে জানতে চান। এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

জামায়াত আমিরের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামানসহ দলের আরও কয়েকজন নেতাকর্মী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

মির্জা আব্বাস বাংলাদেশের রাজনীতিতে বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হওয়ার পাশাপাশি অতীতে ঢাকার সাবেক মেয়র এবং মন্ত্রিসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত