অনলাইন ডেস্ক
দেশের আরও ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন পদায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উপসচিব ও পরিচালক পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন জেলায় ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন পদায়নে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাকে বদলি করে পাঠানো হয়েছে চট্টগ্রামে। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক (উপসচিব) এস এম মেহেদী হাসানকে পাঠানো হয়েছে লক্ষ্মীপুরে।
পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফী হয়েছেন মুন্সীগঞ্জের ডিসি। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে নেত্রকোনায় এবং অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদ হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের নতুন ডিসি।
এ ছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়িতে, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মু. রেজা হাসানকে কুমিল্লায় পাঠানো হয়েছে।
নতুন করে নারায়ণগঞ্জের ডিসি হয়েছেন জনবিভাগের উপসচিব মো. রায়হান কবির।
এর আগে ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
গত রবিবার (৯ নভেম্বর) আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার।
জেলাগুলো হলো-
ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।
৮ নভেম্বর আরও ১৫ জেলায় ডিসি নিয়োগ
এর আগে গত শনিবার (৮ নভেম্বর) এক রাতে ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।
জেলাগুলো হলো—
নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা।
এসব নিয়োগের মধ্যে কয়েকটি ছিল উল্লেখযোগ্য বদলি-
-
বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান → নোয়াখালী
-
কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন → হবিগঞ্জ
-
ভোলার ডিসি মো. আজাদ জাহান → গাজীপুর
-
বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম → ঢাকা
-
সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম → গাইবান্ধা
-
খুলনার ডিসি মো. তৌফিকুর রহমান → বগুড়া
অন্যান্য নিয়োগের মধ্যে রয়েছেন
-
সন্দ্বীপ কুমার সিংহ (সিলেট জেলা পরিষদ) → বরগুনা
-
মো. আমিনুল ইসলাম (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) → সিরাজগঞ্জ
-
মো. আব্দুল্লাহ আল মাহমুদ (বাণিজ্য উপদেষ্টা) → মাগুরা
-
আবু সাঈদ (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) → পিরোজপুর
-
মিজ আফরোজা আখতার (ভূমি রেকর্ড ও জরিপ) → সাতক্ষীরা
-
গোলাম মো. বাতেন (স্থানীয় সরকার ফেনী) → বাগেরহাট
-
স ম জামশেদ খোন্দকার (প্রধান উপদেষ্টা কার্যালয়) → খুলনা
-
মো. ইকবাল হোসেন (রাজউক) → কুষ্টিয়া
-
ডা. শামীম রহমান (মন্ত্রিপরিষদ বিভাগ) → ভোলা
