সরকার নিবন্ধিত মানবাধিকার সংগঠন সোসাইটি ফর হিউম্যান রাইটস (এসএইচআর) ২০২৫-২৬ সেশনের জন্য ৬১ সদস্যের কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করেছে। সম্প্রতি সংগঠনটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই কমিটি গঠিত হয়।
নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এডভোকেট সোহেল মো. ফজলে রাব্বী। সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন সাংবাদিক ও গবেষক আ ফ ম মশিউর রহমান। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন এডভোকেট মুহা. সাইদুর রহমান এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম। এছাড়া এডভোকেট আব্দুল আউয়াল শামীম পাটওয়ারী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. আওলাদ হোসেন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে বিভিন্ন মত ও পেশার, বিশেষত মানবাধিকার রক্ষায় সোচ্চার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের অধিকার সুরক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

প্রায় দুই দশক ধরে মানবতার সেবায় কাজ করে আসা এসএইচআর নিয়মিতভাবে ফ্রি আইনি সহায়তা, মেডিকেল ক্যাম্পিং, সামাজিক ও আন্তর্জাতিক দিবস পালন, সেমিনার-সভা আয়োজন, শিক্ষা সহায়তা, শীতবস্ত্র ও খাদ্য বিতরণের মতো কার্যক্রম পরিচালনা করে আসছে।
মানবিক অধিকার প্রতিষ্ঠায় তাদের এ ধারাবাহিক প্রচেষ্টা আগামীতেও চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।


ধন্যবাদ
মিরর পরিবারের সকলকে, আমাদের সংব্াদটি আপনাদের প্রত্রিকায় দেওয়ার জন্য।
The Mirror family appreciates your comment.