Sunday, February 1, 2026
হোমশিক্ষাক্যাম্পাস নিউজইউআইইউতে প্রেজেন্টেশন চ্যাম্পস: সিজন-২ শুরু

ইউআইইউতে প্রেজেন্টেশন চ্যাম্পস: সিজন-২ শুরু

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফোরামের (ইএলএফ) উদ্যোগে ‘প্রেজেন্টেশন চ্যাম্পস: সিজন-২’ শিরোনামে আন্তঃবিশ্ববিদ্যালয়ের মধ্যে উপস্থাপনা দক্ষতা বাড়ানো এবং প্রদর্শন প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) ইউআইইউ ক্যাম্পাসে প্রতিযোগিতাটি শুরু হয়েছে এবং চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। সেদিন ইউআইইউ ক্যাম্পাসে গ্রান্ড ফিনালের মধ্য দিয়ে এবারের পর্বের পর্দা নামবে।

প্রাথমিক রাউন্ডে প্রায় ১০০ টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দল একটি লটারি ইভেন্টের মাধ্যমে তাদের দেওয়া একটি বিষয় উপস্থাপন করেছে এবং তথ্যপূর্ণ এবং আকর্ষক উপস্থাপনা প্রদান করেছে। বিচারকদের একটি সুদক্ষ প্যানেল শারীরিক ভাষা, বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা এবং সময় ব্যবস্থাপনা সহ মানদন্ডের ভিত্তিতে পারফরম্যান্সের মূল্যায়ন করছে।

এই প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থাপনায় দক্ষতা ও কৌশল অর্জন এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে পঁচিশ হাজার টাকা, ফার্স্ট রানার-আপ দল পাবে পনেরো
হাজার টাকা এবং সেকেন্ড রানারআপ দল পাবে দশ হাজার টাকা, ক্রেস্ট এবং সনদপত্র। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সবার জন্য আকর্ষণীয় গিফটের পাশাপাশি সার্টিফিকেট থাকবে। উক্ত আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল দি ক্যাম্পাস মিরর।

প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত