Wednesday, May 27, 2026
হোমরাজনীতিছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব ও পশ্চিম শাখার কুরবানী উপলক্ষে ব্যতিক্রধর্মী আয়োজন

ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব ও পশ্চিম শাখার কুরবানী উপলক্ষে ব্যতিক্রধর্মী আয়োজন

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২০১৩-১৪ সালের সরকারবিরোধী আন্দোলনে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থীকে কোরবানির পশু হিসেবে ছাগল উপহার দিয়েছে ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা।  পাশপাশি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই বিপ্লবের শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
আয়োজকরা জানিয়েছে, এবারের ঈদুল আজহায় প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার পক্ষ থেকে মোট ৪টি গরু, ২টি ছাগল ও ২টি ভেড়া কুরবানির প্রস্তুতি সম্পন্ন নেওয়া হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে অবস্থানরত শহিদ ও আহত পরিবারগুলোর দোরগোড়ায় ঈদের শুভেচ্ছা, উপহার এবং কুরবানির মাংস পৌঁছে দেওয়ার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
এছাড়া ২০১৩-১৪ সালের আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আহত হয়েছিলেন, তাদেরকেও বিশেষভাবে স্মরণ করা হয়েছে। সে সময়ের ছাত্র আন্দোলনে আহত এবং বর্তমানে শিবিরে ‘জীবন্ত শহীদ’ হিসেবে পরিচিত আবদুল্লাহ আল ফাহাদ ও হুমায়ুন কবিরের কুরবানির উদ্দেশ্যে সংগঠনের পক্ষ থেকে দুটি ছাগল উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়েছে।

একই সঙ্গে চব্বিশের জুলাই বিপ্লবের বীর শহিদদের স্মরণে গরু কুরবানি করছে সংগঠনটি। ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) শহিদ আসিফের পরিবার বর্তমানে ঢাকায় অবস্থান করায় তাদের কাছে এই কুরবানির মাংস পৌঁছে দেওয়া হবে। এছাড়া জামালপুর, নীলফামারী, পটুয়াখালী এবং বরগুনাসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জুলাই আন্দোলনের অন্যান্য শহিদ পরিবারের কাছেও এই কুরবানির মাংস সশরীরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সংগঠনটি।

প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি রেজাউল করিম জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের কথা স্মরণ করে বলেন, জুলাই বিপ্লব ও গণ-আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অগ্রণী এবং ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এই আন্দোলনকে মনে-প্রাণে ধারণ করে রাজপথে সক্রিয় ছিল। তারই ধারাবাহিকতায় বীর শহিদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অংশ হিসেবে আমাদের এই বিশেষ কুরবানি আয়োজন।

কুরবানি কর্মসূচির পাশাপাশি ঈদের দিন ঢাকার উত্তরা ও বসুন্ধরায় অবস্থানরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘সফরা-এ-ঈদ’ শিরোনামে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে। ঐতিহ্যবাহী মেজবানি ভোজের এই আয়োজনে ছাত্রশিবিরের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, শুভাকাঙ্ক্ষী এবং অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন।

পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার আয়োজনে থাকছে ঈদ এ জশনে উখুওয়াত। ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য মিরপুর-০১ এবং আশুলিয়া অঞ্চলে এই আয়োজন করা হয়েছে।
এছাড়াও জুলাই বিপ্লবে প্রাইভেট ইউনিভার্সিটির যেসব শিক্ষার্থী শহীদ হয়েছে তাদের পরিবারের জন্য খাসী উপহার পৌঁছে দিবে সংগঠনটি।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত