Saturday, May 30, 2026
হোমবাংলাদেশসংবাদ সারাদেশজনপ্রশাসন মন্ত্রণালয়ে ২০ পদে নিয়োগ, আবেদন চলবে ৪ জুন পর্যন্ত

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২০ পদে নিয়োগ, আবেদন চলবে ৪ জুন পর্যন্ত

 

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৫ মে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে ১৩ ও ২০তম গ্রেডভুক্ত দুটি পদে মোট ২০ জনকে নিয়োগের কথা জানানো হয়েছে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ১২ মে সকাল ১০টা থেকে এবং চলবে আগামী ৪ জুন বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর’ পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

এ ছাড়া ‘অফিস সহায়ক’ পদে ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০)। আবেদনকারীদের ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

উভয় পদই স্থায়ী ও পূর্ণকালীন। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ২০২৬ সালের ১ মে তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা।

আবেদন ফি টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। সার্ভিস চার্জসহ সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণের পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুন ২০২৬ বিকেল ৪টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত