Saturday, May 30, 2026
হোমরাজনীতিমাজলুম যখন জালেম হয়, তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে- ছাত্রশিবির সভাপতি

মাজলুম যখন জালেম হয়, তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে- ছাত্রশিবির সভাপতি

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, “যারা এতদিন মাজলুম ছিল, তারা এখন জুলুম শুরু করেছে। মাজলুম যখন জালেম হয়, তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।”

শনিবার (৩০ মে) দুপুরে মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট-এ আয়োজিত ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সব শিক্ষার্থীর জন্য আবাসন নিশ্চিত করার দাবিতে ছাত্রশিবির আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে নিজেদের দেশের বৃহত্তম ছাত্রসংগঠন দাবি করা কিছু সংগঠনের নেতারা ছিনতাই, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে ব্যস্ত বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রশিবিরের বিভিন্ন কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। বিপরীতে অন্য সংগঠনগুলো কর্মসূচি সফল করতে বাইরে থেকে লোকজন আনতে বাধ্য হচ্ছে। পুরোনো ও অজনপ্রিয় রাজনৈতিক চর্চার কারণে শিক্ষার্থীরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন নুরুন নবী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুহা. ইজ্জত উল্লাহ, মুহাদ্দিস আব্দুল খালেক, গাজী নজরুল ইসলাম, শহিদুল ইসলাম মুকুল, শেখ নূরুল হুদা, মাওলানা আজিজুর রহমান, মো. ওবায়দুল্লাহ এবং মো. ওমর ফারুক।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত