জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২০ পদে নিয়োগ, আবেদন চলবে ৪ জুন পর্যন্ত

  জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৫ মে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে ১৩ ও ২০তম গ্রেডভুক্ত দুটি পদে মোট ২০ জনকে নিয়োগের কথা জানানো হয়েছে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ১২ মে সকাল ১০টা থেকে এবং চলবে আগামী ৪ জুন বিকেল ৪টা পর্যন্ত। বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর’ পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া ‘অফিস সহায়ক’ পদে ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০)। আবেদনকারীদের ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উভয় পদই স্থায়ী ও পূর্ণকালীন। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ২০২৬ সালের ১ মে তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা। আবেদন ফি টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। সার্ভিস চার্জসহ সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণের পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুন ২০২৬ বিকেল ৪টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়।

জেলা পরিষদের বরাদ্দ নিয়ে অভিযোগের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

  কুমিল্লা জেলা পরিষদ থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ১৫ কোটি এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. মোস্তাক মিয়া। শনিবার (৩০ মে) দুপুরে এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। তবে অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, জেলা পরিষদ প্রশাসকের বক্তব্যে মূলত উপজেলার উন্নয়ন বাজেটের কথাই বোঝানো হয়েছে। তিনি দাবি করেন, বরাদ্দের অর্থ কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি; বরং সংশ্লিষ্ট উপজেলাগুলোর উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, “উনি এমনভাবে বলেছেন, মনে হচ্ছে টাকা আমরা নিজেরা পকেটে নিয়ে গেছি। অথচ দেবীদ্বারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বরাদ্দ দেওয়া হয়েছে।” জেলা পরিষদ প্রশাসকের বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, মোস্তাক মিয়া যে অর্থকে রাজস্ব খাতের বরাদ্দ হিসেবে উল্লেখ করেছেন, তা প্রকৃতপক্ষে রাজস্ব খাতের নয়। এটি বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় দেওয়া বরাদ্দ। হাসনাত আবদুল্লাহ জানান, দেবীদ্বার উপজেলাকে কোন খাতে এবং কী উদ্দেশ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য জেলা প্রশাসনের কাছে সংরক্ষিত রয়েছে। একই সঙ্গে উপজেলা প্রশাসনের কাছেও অর্থ ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব রয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেই তথ্য জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানান। নিজ এলাকার উন্নয়নের স্বার্থে সব ধরনের উদ্যোগ নিতে প্রস্তুত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমার উপজেলার মানুষের জন্য কোথাও যদি কিছু চাইতে হয়, তাতেও আমার আপত্তি নেই। কারণ আমি নিজের জন্য নয়, মানুষের জন্যই চাই।” তিনি আরও বলেন, আলোচিত অর্থ স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দ হিসেবে দেওয়া হয়েছিল, যা জেলা পরিষদের মাধ্যমে ব্যয় করা হয়েছে। এর মধ্যে দেবীদ্বার উপজেলার জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় এবং তা এডিপি প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হয়েছে। জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিলের সঙ্গে এই বরাদ্দের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।

আত্মরক্ষার্থে ধর্ষকের গোপনাঙ্গে আঘাত, চিৎকার করতে করতে পালিয়ে যায় ধর্ষক

  ভোলার চরফ্যাশনে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমাম সর্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আত্মরক্ষার সময় ওই গৃহবধূর আঘাতে অভিযুক্ত ব্যক্তি আহত হন। পরে তাকে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কলমি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমাম সর্দার (৩৫) একই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ইলেকট্রিশিয়ান। তিনি মজিদ সর্দারের ছেলে। ভুক্তভোগী নারী ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম সর্দার দীর্ঘদিন ধরে ওই নারীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে তিনি গৃহবধূর বসতঘরের রান্নাঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় আত্মরক্ষার জন্য গৃহবধূ একটি ব্লেড দিয়ে অভিযুক্তের গোপনাঙ্গে আঘাত করেন। আঘাত পেয়ে ইমাম সর্দার চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।  

ঢাবির শিক্ষক ড. কামরুল হাসান মামুনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা সভাপতির নিন্দা

  সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেন, নর্থসাউথ ইউনিভার্সিটি এবং ব্র্যাক ইউনিভার্সিটিকে তিনি বিশ্ববিদ্যালয় মনে করেন না। এরই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় ব্যপক আলোচনা সমালোচনা চলছে। কেউ কেউ ড. কামরুল হাসান মামুনের কথার স্বপক্ষে যুক্তি দেখাচ্ছেন, আবার কেউ করছেন প্রতিবাদ। প্রতিবাদের অংশ হিসেবে ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি রেজাউল করিম নিজের ফেসবুক আইডিতে নর্থসাউথ এবং ব্র্যাক ইউনিভার্সিটির গবেষণা খাতে অবদানের কথা উল্লেখ করে দীর্ঘ একটি পোস্ট করেন। পোস্টটি হুবহু তুলে ধরা হলো।

ড. কামরুল হাসান মামুনের বিভাজনমূলক বক্তব্য প্রত্যাহারের আহ্বান: প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবদানকে খাটো করার প্রতিবাদ

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় হিসেবে মনে না করার বিষয়ে একটি বক্তব্য প্রদান করেছেন বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়। তার এ ধরনের মন্তব্যের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের মন্তব্য দেশের লাখো শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও উচ্চশিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদানকে খাটো করে এবং দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মধ্যে অপ্রয়োজনীয় বিভাজন তৈরির ঝুঁকি সৃষ্টি করে। একটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা কেবল তার মালিকানা কাঠামোর ভিত্তিতে নয়; বরং শিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন, আন্তর্জাতিক স্বীকৃতি ও সমাজে ইতিবাচক অবদানের মাধ্যমে নির্ধারিত হয়। বাস্তবতা হলো দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় খাত দীর্ঘদিন ধরে সরকারি বরাদ্দ ছাড়াই নিজস্ব সীমাবদ্ধতার মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ অবস্থার মধ্যেও শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের গবেষণাপত্র প্রকাশ, বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ এবং বহুমাত্রিক শিক্ষামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এছাড়া, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের ২০২৬ সালের র‍্যাঙ্কিংয়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। বিশ্ব র‍্যাঙ্কিংয়েও ব্র্যাক ইউনিভার্সিটির অবস্থান ১৬৩৫তম (দেশে তৃতীয়) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অবস্থান ১৭২৭তম (দেশে চতুর্থ), যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৯৯৫ এবং দেশে অষ্টম। সুতরাং উচ্চশিক্ষা খাতের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে পারস্পরিক সম্মান, সহযোগিতা ও দায়িত্বশীল বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবিলম্বে ড. কামরুল হাসান মামুনকে তার বক্তব্য প্রত্যাহার করে ভবিষ্যতে বিভাজনমূলক মন্তব্য পরিহারের আহ্বান জানাচ্ছি এবং শিক্ষা -সংশ্লিষ্ট সকলের কাছ থেকে দায়িত্বশীল ও সম্মানজনক বক্তব্য প্রত্যাশা করছি। প্রসঙ্গত, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘ঢাবি কোচিং সেন্টার’ শীর্ষক বক্তব্যকে কেন্দ্র করে এমন কথা বলেছেন ড. কামরুল হাসান মামুন।

Erfahrungen mit dem Kundenservice von Bet On Red Casino

Das Bet On Red Casino positioniert sich als eine attraktive Plattform für Online-Gaming und bietet Spielern eine Vielzahl an Spielen und Aktionen. Für mehr Informationen über die Plattform besuchen Sie bitte https://betonredcasino1.org/. Eine der zentralen Fragen, die Spieler oft stellen, ist die Qualität des Kundenservices, besonders in der iGaming-Branche, wo Support maßgeblich zur Spielerfahrung beiträgt.

Kundenservice und Erreichbarkeit

Der Kundenservice des Bet On Red Casinos ist über verschiedene Kanäle erreichbar, darunter Live-Chat, E-Mail und ein FAQ-Bereich. Die Verfügbarkeit des Supports ist entscheidend, da Spieler oft unmittelbar Hilfe benötigen. Die Reaktionszeiten variieren, wobei der Live-Chat in der Regel die schnellste Antwort bietet.

Die Unterstützung wird in mehreren Sprachen angeboten, was eine internationale Spielerbasis anspricht. Dies ist besonders wichtig für Spieler aus unterschiedlichen Ländern, die möglicherweise spezifische Fragen zu ihrem Spielverhalten haben.

Qualität der Antworten

Die Qualität der Antworten im Kundenservice ist ebenfalls ein wichtiger Aspekt. Mitarbeiter sind geschult und bemühen sich, Fragen kompetent zu beantworten. Spieler berichten häufig von positiven Erfahrungen, insbesondere bei technischen Fragen oder Zahlungsanliegen.

Ein strukturierter Ansatz zur Lösung von Problemen ist in diesem Casino erkennbar. Oft werden nicht nur einfache Lösungen vorgeschlagen, sondern auch umfassende Erklärungen zu spezifischen Anliegen gegeben.

Vor- und Nachteile des Kundenservices

  • Vielfältige Kontaktmöglichkeiten
  • Schnelle Reaktionszeiten, besonders im Live-Chat
  • Kompetente und hilfsbereite Mitarbeiter
  • Spracheinstellungen für internationale Spieler
  • Manchmal längere Wartezeiten bei E-Mail-Anfragen

Zusammenfassung und Empfehlungen

Im Allgemeinen bietet der Kundenservice des Bet On Red Casinos eine solide Unterstützung für Spieler, die eine Vielzahl von Kontaktwegen und schnelle Reaktionszeiten schätzen. Die kompetente Beantwortung von Fragen und eine freundliche Atmosphäre tragen zur positiven Spielerfahrung bei.

Für Spieler, die auf der Suche nach einer Plattform mit gutem Kundenservice sind, stellt Bet On Red eine empfehlenswerte Wahl dar. Die Transparenz und Unterstützung sind Pluspunkte, die Denkanstoß für eine Registrierung geben können.

FAQ zum Kundenservice

Wie kann ich den Kundenservice kontaktieren?
Der Kundenservice kann per Live-Chat, E-Mail oder über den FAQ-Bereich kontaktiert werden.

Wie schnell erhalte ich eine Antwort?
Antworten im Live-Chat erfolgen in der Regel sofort, während E-Mail-Anfragen möglicherweise länger dauern.

Unterstützt der Kundenservice mehrere Sprachen?
Ja, der Kundenservice bietet Unterstützung in mehreren Sprachen, um internationale Spieler zu bedienen.

Die Beliebtheit von I Wild Casino in der Glücksspielszene

Das https://iwildcasinode.de/ I Wild Casino hat sich in der Glücksspielszene schnell einen Namen gemacht und zieht sowohl neue als auch erfahrene Spieler an. Die Plattform bietet eine Vielzahl von Spielen und Services, die den Anforderungen der modernen Glücksspieler gerecht werden. In diesem Artikel wird die Beliebtheit von I Wild Casino sowie die Faktoren, die zu seinem Erfolg beitragen, umfassend untersucht.

Ein umfassendes Spielangebot

I Wild Casino beeindruckt mit einem umfangreichen Katalog an Spielen, der sowohl klassische Casino-Spiele als auch die neuesten Videospielautomaten umfasst. Die Plattform arbeitet mit renommierten Entwicklern wie NetEnt, Microgaming und Pragmatic Play zusammen, um ein qualitativ hochwertiges Spielerlebnis zu gewährleisten.

  • Vielfältige Slot-Spiele
  • Klassische Tischspiele wie Blackjack und Roulette
  • Live-Casino-Erlebnisse mit echten Dealern
  • Fortlaufend aktualisierte Spielbibliothek
  • Spezielle Turniere und Promotions

Sicherheit und Vertrauen

Ein wichtiger Aspekt, der zur Beliebtheit von I Wild Casino beiträgt, ist die Sicherheit. Die Plattform ist lizenziert und verwendet hochgradige Verschlüsselungstechnologien, um die Daten ihrer Spieler zu schützen. Verantwortungsbewusstes Spielen wird ebenfalls großgeschrieben, mit Angeboten wie Limits für Einzahlungen und Verlustkontrollen.

Kriterium Beschreibung Bewertung
Sicherheit Verschlüsselung und Lizenzierung Hoch
Spieleauswahl Vielfalt und Qualität Ausgezeichnet
Kundenservice Erreichbarkeit und Reaktionszeit Gut

Boni und Promotionen

I Wild Casino bietet eine breit gefächerte Bonussystematik für neue und bestehende Spieler. Die Willkommensangebote sind besonders attraktiv und können eine Vielzahl von Freispielen und Einzahlungsboni umfassen. Zudem gibt es regelmäßige Promotions, die die Spielerbindung fördern und zusätzliche Anreize schaffen.

Häufig gestellte Fragen (FAQ)

  • Wie sicher ist I Wild Casino? – Die Plattform ist lizenziert und verwendet fortschrittliche Sicherheitstechnologien.
  • Welche Arten von Spielen werden angeboten? – I Wild Casino hat eine breite Palette von Slots, Tischspielen und Live-Casinospielen.
  • Gibt es Boni für neue Spieler? – Ja, neue Spieler können von attraktiven Willkommensboni und Freispielen profitieren.

৮৮ দিন পর আংশিক ইন্টারনেট চালু করল ইরান, বন্ধ থাকল সামাজিক যোগাযোগমাধ্যম

  দীর্ঘ ৮৮ দিন পর আবারও আংশিকভাবে ইন্টারনেট সংযোগ চালু করেছে Iran। তবে এখনও দেশটিতে বন্ধ রয়েছে ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রামসহ বেশ কয়েকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম।   মঙ্গলবার থেকে ধীরে ধীরে মোবাইল নেটওয়ার্ক ও অন্যান্য ইন্টারনেট সংযোগ বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে শুরু করে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার তথ্যমতে, বর্তমানে ইরানের ইন্টারনেট সংযোগ সক্ষমতা প্রায় ৮৬ শতাংশে পৌঁছেছে। যদিও সংযোগ চালু হলেও অনেক ব্যবহারকারী এখনও স্বাভাবিকভাবে অনলাইন সেবা ব্যবহার করতে পারছেন না। বিশেষ করে হোয়াটসঅ্যাপ ব্যবহারে এখনও নানা ধরনের সীমাবদ্ধতা ও ধীরগতির অভিযোগ পাওয়া যাচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশে ভিপিএন ব্যবহারের প্রবণতাও বেড়েছে বলে জানা গেছে।   গত জানুয়ারিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে দেশটিতে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করা হয়। সে সময় সরকার দাবি করেছিল, যুদ্ধ পরিস্থিতি এবং সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মানবাধিকার সংস্থা ও প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদি ইন্টারনেট নিয়ন্ত্রণ সাধারণ মানুষের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং তথ্যপ্রবাহে বড় ধরনের প্রভাব ফেলেছে। বিশেষজ্ঞদের মতে, আংশিক সংযোগ চালু হলেও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত ইন্টারনেট পরিস্থিতি স্বাভাবিক বলা যাবে না।

জামালপুরে গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

  জামালপুরের ইসলামপুরে গলায় মাংস আটকে মো. ইয়াসিন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ৩টার দিকে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। ইয়াসিন উপজেলার পোড়ারচর নয়াপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় বটচর নিম্নমাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে একসাথে খাবার খাচ্ছিল ইয়াসিন। খাওয়ার এক পর্যায়ে হঠাৎ তার গলায় মাংস আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সে সময় কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, হাসপাতালে আনার আগেই ইয়াসিনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে শ্বাসরোধের কারণেই তার মৃত্যু হতে পারে।

ঈদের দিনে ঢাকার বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার গোশত উপহার

  প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি ক্যাম্পাস সমূহের নিরাপত্তারক্ষীদের মাঝে কুরবানির গোশত উপহার দিয়েছে ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নর্থসাউথ, আইইউবি, আইইউবিএটি, ডিআইইউ, ব্রাক ইউনিভার্সিটি, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, বিইউএফটি, এআইইউবি, সাইউথইস্ট ইউনিভার্সিটি, ইউআইউ, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি সহ ২০টি ক্যাম্পাসে ঈদের দিনের আনন্দ ভাগাভাগি করতে নিরাপত্তার কাজে নিয়োজিত কর্মচারীদের মাঝে কুরবানির গোশত উপহার দেওয়া হয়। প্রতি বছরই এমন আয়োজন করে থাকে বলে জানিয়ে সংগঠনটি আরও জানায়, জুলাই বিপ্লবে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ঢাকায় অবস্থানরত পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সফরা ই ঈদ কর্মসূচি সহ বিভিন্ন আয়োজন ছিল ঈদের দিন। কর্মসূচীর অংশ হিসেবে পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদ ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী আসিফ ইকবালের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠনটির প্রতিনিধিদল। সাক্ষাৎকালে ছাত্রশিবির নেতৃবৃন্দ শহীদ আসিফ ইকবালের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। এসময় তারা বলেন, দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের অবদান কখনো ভোলার নয়। তাঁদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
শহীদ আসিফ ইকবালের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ছাত্রশিবির নেতৃবৃন্দ
নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের স্মৃতি জাতির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার অংশ হিসেবেই এই আয়োজন করা হয়েছে।

আলোচিত ডোনাল্ড ট্রাম্প মহিষের স্থান চিড়িয়াখানা

  আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোরবানির ঈদের আগের দিন আজ বুধবার বিকেলে মহিষটি নিয়ে গেছে পুলিশ। বিশ্বব্যাপী আলোচিত এই মহিষকে এখন মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় রাখা হবে বলে প্রধানমন্ত্রীর একজন সহকারী প্রেস সচিব জানিয়েছেন। মাথায় ঢেউখেলানো গোলাপি রঙের চুলের মহিষটি নিয়ে দেশীয় সংবাদমাধ্যম ছাড়াও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট এবং বার্তা সংস্থা এএফপি, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন ছাপা হয়। মহিষের ভিডিও প্রচার করে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম। ২১ মে টেলিগ্রাফের খবরের শিরোনাম ছিল, বাংলাদেশ টু স্যাক্রিফাইস ‘ডোনাল্ড ট্রাম্প’ দ্য অ্যালবিনো বুল (বাংলাদেশে অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি হতে যাচ্ছে)। চার বছর বয়সী মহিষটির ওজন ১ হাজার ৫০০ পাউন্ড (প্রায় ৬৮০ কেজি)। অ্যালবিনো জাতের এ মহিষের চুল ও চোখ দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন–পালন করা হচ্ছিল। জিয়া উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছিলেন, মহিষটির ‘অসাধারণ চুল’ দেখে তাঁর ভাই এর নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামানুসারে। মে মাসজুড়ে ঢাকার কাছের মানুষ ট্রাম্পকে দেখতে দলে দলে মানুষ ছুটে যান জিয়া উদ্দিনের খামারে। মহিষটি নিয়ে প্রথম আলো ১২ মে খবর প্রকাশ করে। বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর আন্তর্জাতিকভাবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। আজ বিকেল চারটার দিকে কেরানীগঞ্জ জেলা পুলিশের একজন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) মনিরুজ্জামানের বাড়িতে উপস্থিত হন। নাম না প্রকাশ করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘ওপর থেকে নির্দেশ এসেছে, মহিষটি কোরবানি করা যাবে না। এটিকে আপাতত থানায় নিয়ে যেতে বলেছে।’ পরে মনিরুজ্জামান মহিষটিকে কেরানীগঞ্জ থানায় পৌঁছে দেন। এরপর মহিষকে জাতীয় চিড়িয়াখানায় দেওয়ার বিষয়ে জানা যায়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব কে এম নাজমুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এই মহিষটি নিয়ে মানুষের মনে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছিল। এ ছাড়া এটি একটি ‘রেয়ার ব্রিড’ হওয়ায় সরকারের পক্ষ থেকে এটিকে সংরক্ষণের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। নাজমুল হক বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আপাতত পশুটি কিনে নিয়েছেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রাণীটির যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার বিষয়টি দেখভালের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।’ মহিষটির বিশেষ এই রঙের কারণ ব্যাখ্যা করে জাতীয় চিড়িয়াখানার চিকিৎসক আতিকুর রহমান বলেন, ইন ব্রিডিং (একই বংশের মধ্যে প্রজনন) হলে এমন হওয়ার সম্ভাবনা থাকে। চিড়িয়াখানায় চারটি বাঘের মধ্যে তিনটি বাচ্চা বাঘ এমন সাদা হয়েছে। শরীরে রঞ্জক পদার্থ ম্যালানিন কম থাকলে মহিষের ক্ষেত্রে কালো না হয়ে সাদা হবে। প্রতি ১০ হাজারের মধ্যে একটি এমন হতে পারে। চিড়িয়াখানায় রাখার জন্য মহিষটি সরকার নিচ্ছে। বিনিময়ে তাদের কী দেওয়া হবে, এ প্রশ্নের জবাবে ক্রেতা মনিরুজ্জামান বলেন, ‘সরকার বলেছে, আমাদের যা দাম আছে, সে টাকা দিয়া দেবে, নইলে কোরবানির জন্য গরু দিয়া দেবে।’